

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন তুঙ্গে...এখন একটা মহল তাদের যৌক্তিক দাবির বিরোধিতাও করতে পারছেন না আর সরকারের বিপক্ষেও কথা বলতে পারছেন না...তবে কথা বলা যেহেতু তাদের অভ্যাস তাই কিছুতো বলতেই হবে না হলে বুদ্ধিজীবী খেতাবটা তলিয়ে যাবে দালালির চিহ্নটা প্রকাশিত হবে...
তাই তারা এখন কথা বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্ল্যাকার্ডের ধরণ নিয়ে...আর কথা বলার মতো সুযোগও পেয়েছেন কারণ প্ল্যাকার্ডগুলোর ভাষা আসলেই সঙ্গত হয়নি সব বিষয়ে ভাবার্থ বোঝাতে চাওয়া অনুচিত...তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ জানাবো স্লোগানের ভাষা সাবলীল করার জন্য...
বুঝে নিতে হবে জয় বাংলা স্লোগান দিয়ে যারা আপনাদের উপর হামলা চালায় তারা অধম...তবে তারা অধম বলে আপনারা উত্তম হবেন না কেন?
আর স্লোগান নিয়ে যারা কথা বলছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো; এদেশে জয় বাংলার মতো জাতীয় স্লোগান দিয়ে এখন যে সব নোংরামি হচ্ছে তা নিয়ে কথা বলুন...গণজাগরণ মঞ্চের দাবির পক্ষে অবস্থান নিলেও সবগুলো স্লোগান সাবলীল হয়নি...যে অস্বীকার করবে সে জ্ঞানপাপী...
৫২, ৭১ ও সর্বশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুঁজে দেখুন বিকৃত স্লোগান পাবেন না...ছবিতে জীবন্ত প্ল্যাকার্ড শহীদ নূর হোসেনকে দেখেন বুঝতে পারবেন যৌক্তিক দাবি আদায়ে আমাদের পূর্বসূরীরা কতটা সাবলীল ছিলেন...আর আমরা তাদের চেতনা নামমাত্র ধারণ করে যাচ্ছেতাই করছি...কেউ বিরোধিতা করলে ভদ্রলোকও অশ্লীল গালি দিতে শিখে গেছে...
বিদেশিদের কাছ থেকে আর যাই হোক আমাদের যেন স্লোগান আমদানি করতে না হয়...তাহলে জাতীয় স্বকীয়তা থাকে না...
স্বাধীনতার গর্ব যেন আমাদের অহংকারী করে না তোলে তাহলে পতন অনিবার্য...
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



