
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এখন কড়া নজরদারি রেখেছেন গিন্নিরা...কর্তা কোন মুহূর্তে ফেসবুকে কি করছেন তার সর্বশেষ আপডেট রাখছেন তারা।
আমার এক বড়ভাই এজন্য ফেসবুক প্রোফাইলে নিজের ছবিই ব্যবহার করছেন না। ভাবী সাফ বলে দিয়েছেন, ‘তোমার ছবি ব্যবহারের দরকার নেই তুমি এমনিতেই অনেক কিউট আর মেয়েরা তোমাকে পছন্দ করে ডিস্টার্ব করতে পারে! চল্লিশোর্ধ সেই বড় ভাই চোখ কপালে তুলে প্রোফাইল ফাঁকা করেছেন সেখানে এখন কোনো ছবি নেই! তারপরও প্রতিদিনের আপডেট স্ট্যাটাস চেক করেন ভাবী...কয়টা লাইক কমেন্ট পড়লো আর কারা সেইসব কাজ করলো তাও খেয়াল করছেন তিনি।
এক বন্ধু বউ বিরোধী স্ট্যাটাস দিয়ে তা এক ঘণ্টাও রাখতে পারেনি!
একজন কলিগের স্ট্যাটাসে গিন্নি নিজেই কমেন্ট করে পরোক্ষভাবে জানিয়েছেন, যতই বড় মাপের নারীর সঙ্গে ছবি তুল না কেন এত্ত হাসির রহস্য কি?
আর উঠতি বয়সী স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক ভাইরেরাও যথেষ্ট বিব্রত...
যদিও সব পুরুষের মৃদু শঠতা আছে...বাস্তবে যদি নাই থাকে তাহলে পুরুষত্বই প্রশ্নবিদ্ধ...কেউ কেউ আবার সুযোগের অভাবে চরিত্রবান আবার কেউ আসলেই একটু গোলমেলে...
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




