somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

সব দোষ বয়সের...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে মানুষ দুইভাবে শেখে এটা জানি- একটা ঠেকে আর একটা ঠকে...তবে ঠোকর খেয়েও যে শেখা যায় তা আজ উপলব্ধি করলাম...
অফিস যাওয়ার সময় কারওয়ান বাজারের মাইক্রোগুলোতে করে যাই...তাই বেশ খানিকটা পথ হাঁটতে হয় আজও সকালে হাঁটছিলাম...

বাংলা মোটর আর হোটেল সোনারগাঁও এর মাঝখানে কিছু ফুলের গাছ লাগানো আছে। সেখান দিয়ে যাওয়ার সময় দেখলাম এক মেয়ে জবাফুল ছিঁড়ছে হালকা লাল রঙের... টকটকে লাল না...তার পরনেও ওই রঙের সালোয়ার কামিজ...আমি হাঁটছিলাম আর ফ্যাল ফ্যাল করে দূর হতে তার কাজ দেখছিলাম...

অবুঝ মন কোনো কিছু পেলেই গবেষণা শুরু করে দেয় আমার মনও তাই শুরু করলো...ভাবলাম ওই রঙের শাড়ি একই রঙের লিপস্টিক আর সাথে যদি মেয়েটা খোপাও ওই জবাটা গুঁজে দিত তাহলে কি সুন্দরই না লাগতো!

বন্ধুর পথে (কোথাও উঁচু কোথাও নিচু) দেখে না চলে অন্যের দিকে তাকিয়ে চললে যা হয় তাই হলো...খেলাম উস্টো...মেয়েটিও চমকে উঠলো আমিও বিব্রত।উল্টে পড়তে পড়তে বেঁচে গেলাম!

ভাগ্যিস আর ৫০ গজ দূরে উস্টো খাইনি খেলে মেয়েটার গায়েই পড়তাম...কোনো ইমোশনাল দৃশ্যের অবতারণা হতো না হয় দু’জনেরই মাথা ফাঁটতো নয় একা আমার!

দেখলাম জবা ফুলটা ব্যাগে পুরে মেয়েটা হাঁটা দিলো সোজা...আর আমিও তওবা করতে করতে বিপরীত দিকে হাঁটা দিলাম...তবে মরার পরে তওবার যেমন অপশন নেই তেমন অবস্থা আমারো হল...বাম পায়ের রগ নড়ে গেছে অফিসে গিয়ে ব্যথা অনুভব করলাম বাসা আসার পর তা আরো অনুভূত হচ্ছে...যেহেতু আসার পথেও বেশ হাঁটতে হয়েছে...

বাস্তবে জন্মের তরে শিক্ষা হলো...যতই সুযোগের অভাবে চরিত্রবান হইনা কেন অমন কাজ আর করবো না...
জানিনা ব্যথা সেরে গেলে ওয়াদা মনে থাকে কি না! মনটা অবুঝ তো! আমার কোনো দোষ নাই সব দোষ বয়সের...
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×