
কোন নারীকে মন্দ বলি বলো
এক নারী যে মা জননী
সবচেয়ে যাকে বাসি আমি ভালো।
কোন নারীকে বলবো মন্দ বলো
এক নারী যে অনাগত প্রিয়তম
যাকে ঘিরে স্বপ্ন বুনি; দেখি সুখের আলো।
কোন নারীকে মন্দ বলি বলো
এক নারী যে বোন আমার
বাসে আমায় ছোট্ট থেকেই ভালো।
কোন নারীকে মন্দ বলি বলো
এক নারী যে বাল্যপ্রিয়া
দাদী আমার সব চাইতে ভালো।
কোন নারীকে মন্দ বলি বলো
এক নারী যে মায়ের প্রাণ
নানীমা আমার মায়ের মতই ভালো।
কোন নারীকে মন্দ বলি বলো
এক নারী যে সহকর্মী
সহযোগিতার গুণে আঁধারে পাই আলো।
কোন নারীকে মন্দ বলি বলো
কয়েক নারী যে বাল্যবন্ধু
আন্তরিকতা আর হৃদ্যতায় কতনা ছিলো ভালো।
কোন নারীকে মন্দ বলি বলো
ভাবতে গেলে কূল পাইনা
লিখতে গেলে ভাষা পাইনা
নারীরাতো সমাজেরই আলো।
তুমি আর আমি মন্দের যে দিকটা দেখি
সেতো কিছুই না, নিজের কথা ভেবেছো কি
পুরুষ জাতি মা বউ আর বোনদের
কতটুকু বঞ্চনা আর যন্ত্রণা দেই।
ভেবনা নিজেদের অহেতুক মন্দ বলছি
ভাবতো কি দিয়েছ আর কতটুকু নিয়েছো?
[ আত্মবোধ]
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




