
ছেলেদের আচরণে একজন মা লজ্জা ও ঘৃণা প্রকাশ করেছেন। মায়ের দুখে আমিও সমব্যাথী। তবে ওই মাকে বলতে চাই তার ছেলেরা ঠিকভাবে বেড়ে উঠছে না। এমনকি ছোটবেলা থেকে তাদের মায়েরা তাদের স্তন পান না করিয়ে...কৌটা আর ফিডারের দুধ খাইয়ে বড় করেছে...সময় পায়নি মায়েরা নিজেদের সৌন্দর্য চর্চার কারণে...মায়ের স্তনবৃন্দ মুখে পড়েনি এমনকি বয়ঃসন্ধিক্ষণেও এরা সঠিক শিক্ষা পায়নি...
লজ্জিত ওই মাকে জিজ্ঞেস করি আপু, আপনার কি বিশ্বাস হয়...এদের বাবা-মারাও এভাবে বেড়ে উঠেছে...
মানবতাবোধসম্পন্ন মানুষ গড়ার দায়িত্বই এ সমাজ পালন করছে না...কেবল একটা জৈবিক সত্তার আক্ষরিক বিকাশ ঘটাতে পারলেই আমরা বাঁচি...
চাকচিক্য আর দামী ক্যারিয়ার পাশ্চাত্যের অন্ধ অনুকরণ...আপন সত্তাকে হেহ করা...শিক্ষাব্যবস্থার জামগাছ লাগিয়ে আমরা আম-কাঁঠাল কি আশা করতে পারি???
সবাই এখন বড়বড় ক্যারিয়ারের মানুষ বানাতে চায় সন্তানদের। বলেই দেয়- বাবা কিংবা মা ইন্টারটা ভালো করে একটা ভালো কোথাও চান্স নে...তারপর যা খুশি তাই করিস (মধ্য/নিম্নবিত্ত)....আর উচ্চবিত্তরাতো উন্নত দেশে পাঠাতে পারলেই বাঁচে- বলে দেয় এখন সচেতনভাবে- ‘বাবা কিংবা মা- এইডস এড়িয়ে চলিস!!!’
তাই মানবসভ্যতার যে চারা আমরা লাগিয়েছি সে ফলই পেতে শুরু করেছি। লজ্জিত না হয়ে এর প্রতিকার ভাবা দরকার...ভেবে আর হায় হায় করে এদের কিছুই আসবে যাবে না...এ কয়টা ছেলে নয় মেয়েরাও আছে ও দলে...জাতি কেমনভাবে গঠন করবেন ভাবুন...বোঝান বিশ্ব মানুষ হবি তবে কায়ামনে বাঙালি হো...
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




