
সকালবেলার আয়েশী ঘুম এর মাঝে যদি তিনবার ফোন আসে তাহলে বিরক্তি লাগে বৈ কি! আজ সকাল বেলা অমন ফোন দিতে দিতে সে আমার ঘুমটা ভেঙ্গে দিলো। উঠে ফোনটা না ধরে ওয়াশরুমে গেলাম। ফেরার আগে মনে পড়লো; কেনো এমন করছি! ও কণ্ঠ যদি আর শুনতে না পাই কখনো- তখন কি ভালো লাগবে?
ফোনটা ব্যাক করে কথা বলছিলাম- অস্পষ্ট নেটওয়ার্ক কথা বোঝা যাচ্ছিলো না। দু’বার কেটে গেলো। এরপর শুনি সব পরিষ্কার- ঘর ছেড়ে বেরিয়ে বাইরে গিয়ে কথা বলছে আমার অশীতিপর দাদী। যেখানে তিনটা পুকুর ও একটা প্রবাহন নদী; তার পাশে খোলা জায়গায় দাঁড়িয়ে সকাল ৭টায় খোঁজ নিচ্ছেন আমার।
গ্রামে শীত মাত্রাতিরিক্ত তাও- আবার নদীর ধার ও পুকুর পাড়! অনুযোগ- আনেকদিন তার খোঁজ নেই না...কণ্ঠে শীতের কাঁপুনি। চারশ’ কিলো দূর থেকে আমাকে নাড়িয়ে দিলো। হালকা খোঁজ-খবর নিলাম।
বললো- কোরআন শরিফ পড়ছিলাম, তোর কথা মনে করতেই ফোন দিলাম।তুই অনেকদিন খোঁজ নিস না...
বললাম; ‘এমন ঠাণ্ডায় কথা বলতে হবে না ঘরে যান পরে কথা হবে...কম্বলের নিচ থেকে কথা বলছিলাম আমি আর উনি খোলা আকাশের নিচে!!! কে দেবে এমন ভালোবাসা??? কোথায় পাবো এমন শীতল প্রিয়া???
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




