
ভারতে সদ্য মুক্ত পাওয়া একটি ছবি ব্যাপক ‘আলোড়ন’ তৈরি করেছে। কাঁপিয়ে দিচ্ছে বক্স অফিস! পত্রিকায় শোরগোল বিশেষ করে আনন্দবাজার। যে পত্রিকাটির প্রতি আমরা বরাবরই বিশেষ কৃতজ্ঞ থাকি...পত্রিকাটিতে নায়িকারা যত বেশি খোলামেলা তত বেশি সাহসী বলে বিবেচিত হন...মিডিয়ার মেকিং ভূমিকা আসলেই চমৎকার...
যাহোক সিক্যুয়াল সেই ছবির একটার পর একটা বাজারে আসছে...আমাদেরও মিডিয়ার বিকারগ্রস্ততা এমন পর্যায়ে যে, সামান্য অনুবাদের ‘আলস্যে’ আমরা ভারতীয় বাংলা পত্রিকাগুলোর বিনোদন থেকে শুরু করে আন্তর্জাতিক বা খেলা যাই হোক না কেন ওই ‘কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি’...
সেই আনন্দবাজারেরই আরেকটা নিউজ বাংলাদেশের মিডিয়াগুলো ‘কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি’ মেরেছে যা হলো-২৮ দিনের শিশুকে ধর্ষণের খবর... আমার মনে হয় ধর্ষক ওই হেট স্টোরি দেখেই উত্তেজিত হয়ে কুকামে লিপ্ত হয়েছে...যাহোক এমন ঘৃণ্য কাজ নিন্দনীয়...কিন্তু আন্দবাজারকে ফলো করতে গিয়ে দেখলাম ওই ছবির নায়িকাদের ‘সাহসী’ চরিত্রের প্রশংসা করতে করতে দর্শকদের উদ্বুদ্ধ করেছে তারাই...তাহলে কি ওসব ‘সাহসী’ চরিত্রই ২৮ দিনের শিশু ধর্ষণের প্লট তৈরি করছে না?
তবে আমরা যেহেতু জাতি হিসেবেই পরনির্ভর অন্যের সহায়তার স্বাধীনতাতেও আমরা তৃপ্ত তাই বাংলাদেশিরা ভারতীয় বাংলা সাইটগুলোর প্রতি বেশ নির্ভর করি...খামাকা অনুবাদ করিয়ে সময় ও অর্থ নষ্ট করবো নাকি?
যাহোক ঝকঝকে ফকফকে যা কিছু তাই গ্রহণ করি...সেটা পচাই হোক আর যাই হোক...মিডিয়া উদ্বুদ্ধ করছে না!!!
আর এতটা ‘ভদ্র’ হয়নি যে চোখের সামনে ওসব ‘সাহসী’ চরিত্র ভাসবে আর দেখবো না...আর দেখে যদি উত্তেজিত না হই তাহলে পুরুষত্ব পরীক্ষার জন্য ডাক্তারের কাছে যেতে হবে বৈকি! যাহোক অবিবাহিত যুবক কিছু পানি বেশি করে খেয়ে চাপটা অন্যদিকে ঘুরিয়ে দেই আরকি!!!
ভাবনায় ধর্মভয় আর নৈতিকতাও আছে। তাতেই ‘কিছুটা’ রক্ষা...তবে যে পারে না সে ‘সাহসী’ ধর্ষক হয়ে ওঠে...আর কত সামলাবে বিদ্যা-বুদ্ধির দৌড় নির্ঘাত কম...থাকলে কি আর পেশিশক্তি খাটিয়ে ‘প্রশমিত’ হতে হয়...সমউত্তেজিত বিপরীত লিঙ্গও খুঁজে পাওয়া যায়...হোকনা বান্ধবী কিংবা পরের বউ...স্বকীয়া কিংবা পরকীয়া...
আর যেগুলো আমার মতো সুযোগের অভাবে চরিত্রবান তাদের আর কি করার...অপেক্ষা করা...কবে হবে বিয়ে...ইয়ে মানে...তর সইতে দেয়না ‘সাহসী’ চরিত্রওয়ালীরা...এভাবেই পুরুষেরা বুঝি ধর্ষক হয়...আর ধর্ষণের প্লট কি ওগুলো নয়...
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




