
শীতল হাওয়ায় উতলা মন ভাবে কি যে সঙ্গোপন
ভাবনাগুলোর কোনো শ্রী নেই
মনেও ভালোবাসার লেশ নেই
একটা বরষার ঝর তারপর শীতের জ্বালাতন
তাইতো বেলা-অবেলায় মন করে কেমন কেমন।
তাই ভাবছি মেয়ে তোমায় ভালোবাসা বোঝাবো
শেখাবো শীতল রজনীতে উষ্ণ হওয়ার কৌশল
কোনো ছল-চাতুরি কিংবা উপহাস নয়
সত্যি বলছি তোমায় দেবো ভালোবাসার নির্যাস।
কি আছে বলো- যে অকারণ তোমাকে তৃষিত করে
ওসব দুর্ভাবনা না ভেবে নিজেকে তোল সুন্দর করে গড়ে।
ভাবছো এ কেমন ভালোবাসার পাঠদান
নেই কোনো অভিলাষ কিংবা শরীরী টান
থাকবে না কেন ওসবও থাকে বটে
খুঁজে দেখ ওসব কারণে কত অঘনই না ঘটে।
তাই বলি আসন্ন ভাবনাগুলোকে আসতে দাও
ভালোগুলো নিয়ে মন্দ সবই আস্তাকুঁড়ে ফেলে দাও।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





