
ফেসবুকের ছবিতে কি লাবণ্যময়ীই না মনে হয়েছিল...খোলা চুল...মিষ্টি হাসি...(বাকিটা নাইবা বললাম)...সর্বোপরি মায়াবতী মনে হচ্ছিল...তাই দিলাম হাতটা বাড়িয়ে...তার ভূমিকা ধরি মাছ নাই ছুঁই পানির মত...
সামনে কিছুটা এগুনোর সুযোগ পেলাম...ইনবক্সে ফোন নম্বরটা পেয়ে তড়িৎ ফোন...তার মৃদু মিসকলে শিহরিত হয় মন...কণ্ঠস্বরে সে কি মিষ্টতা!
পরে একদিন সামনে এলো সে মায়বিনী...আমার সামনে দিয়ে আমারই মুখের দিকে না তাকিয়ে প্রথম যে মেয়েটি হেঁটে গেল তাকে কিছুটা চেনা মনে হল...কিন্তু না! ভাবলাম, এ তো হতেই পারে না...
এরপর তার অভ্যাসসুলভ মিসকল পেলাম...একটু দূরে গিয়ে দেখলাম বাস্তবের রাজকন্যকে...অতিরিক্ত ফাস্টফুড খাওয়া শরীর আমার চেয়ে তিনগুণ মোটা...সবকিছুর বর্ণনা দিলে সেন্সর বোর্ডে তা আটকে যেতে পারে...
ফেসবুকের ছবি দেখে যে মেয়েকে বুকে জড়ানোর জন্য আকুপাকু করেছিলাম, আমার তিনমাসের ভাবনায় যাকে মনে হত অতিমানবী...সেই অতিমানবীর বাস্তব রূপ দেখে মনে হল সে আমাকে প্রতারিত করেছে!
সাথে সাথে মনের প্রতিক্রিয়া, নিজে ধান্দাবাজি করে এতগুলো সময় নষ্ট করেছো আর তাকে বলছো প্রতারক...প্রতারকতো তুমি!
মন যাহা বলিল সত্য বলিল। মনকে বললাম, বুকে আগুন জ্বলছে বন্ধু, ফেসবুকে মন খুইয়ে ভুল করেছি...
শরীর মহাশয়কে ইশারা দিতেই পা দুটো নড়ে উঠলো! দিলাম দৌড় বেশ কিছু দূর গিয়ে দেখি...সে ফোন টিপছে আর কি যেন কিনে খাওয়া শুরু করেছে!!! আর ব্যাগ থেকে আয়না বের করে চেহারা দেখছে...!!!
[বি.দ্র : একটি সচেতনতামূলক পোস্ট]
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



