ভবিষ্যতের কোন কোন টুকরো ছবি কি মানুষ অতীত এ দেখতে পায় ? আমি হয়তো মাঝে মাঝে পাই, অথবা হয়তো এটা আমার কল্পনা বিলাস, কিন্তু এই মুহূর্ত টা যে আমার কল্পনাকেও হার মানাচ্ছে।
বাইরে চাল ধোয়া জলের মত অ স্বচ্ছ আধার ভেদ করে সূর্যের আলোর দু’ একটা রেখা উঁকি দিতে চাইছে ,আর ভোরের সেই নরম আলো তে আমি ওর মুখ টা দেখছি—দেখতে চাইছি ,মুখে দুই দিনের না কামানো দাড়ি, কপালের উপর চুল গুলো লেপটে আছে ,ওকে যে কি নিস্পাপ দেখতে লাগছে।
গাড়ির ঝাঁকি তে ঘুমের ঘোরে ওর মাথা টা ডান দিকে বাম দিকে ঢলে পড়ছে,তবু ও এক টা হাত মাথায় না ঠেকিয়ে দুটো হাত দিয়ে ই কি যে যত্ন করে আমাকে জড়িয়ে রেখেছে ,আমি জানি ও জেগে নেই ,মনের অবচেতনেও আমাকে যত্নে রাখার কী তীব্র চেষ্টা ওর ,দু চোখ আমার জলে ভেসে যাচ্ছে ।
এক জীবনে কষ্ট আমি কম পাই নি ,কিন্তু আজকের এই মুহূর্ত টার বিনিময় এ বাকী জীবনের কষ্ট ভুলে যেতে আমার আপত্তি নাই।
আমার এখন উচিৎ ওর কোল থেকে মাথা টা তুলে নিয়ে ওকে এক টু আরাম কোরে ঘুমাতে দেয়া ,কিন্তু আমার যে একটু স্বার্থপর হতে ইচ্ছে করছে,এই গোল্ডেন মোমেন্ট টা কি আমার জীবনে বার বার ফিরে আসবে? আসবে না ত,তা হলে?হঠাৎ মনে হল গাড়ির জানালায় নায়াগ্রা ফলস তৈরি হচ্ছে,পরে বুঝলাম বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে—সিলেটের বিখ্যাত বৃষ্টি ,সময় অ সময়ে ঝরে পরে—আমার চোখের জলের মত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


