এইতো সেদিন
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই তো সেদিন…
হেঁটেছি দুজনে পাশাপাশি...
তোমার দৃপ্ত পদচারণায়
সঙ্গী ছিলাম অহর্নিশ...
কতশত গল্প করেছি,
সময়ের রাখিনি খোঁজ কখনো...
হেসেছি তোমার দুরন্তপনায়,
অবাধ দুষ্টুমিতে...
গেয়েছি কত গান একসাথে...
তোমার ভরাট কন্ঠের মাধুর্য
মুগ্ধ করতো আমায়...
লিখেছি প্রিয় কবিতা
অপ্রমিত হস্তাক্ষরে...
ছন্দের সাথে ছন্দ মিলিয়ে...
তুমি লিখতে গদ্যছন্দে...
আজ সেই তুমি নেই...
কোথাও নেই, কোথাও...
হঠাৎ করেই হারিয়ে গেলে
নিঃসীম দিগন্তে...
আমার দৃষ্টিসীমার বাইরে
চলে গেলে...
হয়ে গেলে
দূর আকাশের জ্বলজ্বলে নক্ষত্র...
কত সহজেই
আমাদের সেই প্রিয় দিনগুলো
মিথ্যে হয়ে গেলো...
রয়ে গেলো স্মৃতি হয়ে
বিস্মৃতির অন্তরালে...
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন