somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে ফেরা

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এখন চারটা গরু আছে। দুইটা গাই, আর দুইটা বাছুর। আগে বলদ আর ষাঢ় গরুও থাকত, যখন আমাদের হালচাষ হত। গরু যেন আমাদের সংসারের অংশ। তাদের মশারি আছে, মশার কয়েল দেয়া হয়। নিয়মিত গোসল করানো হয়। শীতকালে আবার কাথার ব্যবস্থাও আছে। প্রত্যেক বছর নতুন বলদ গরু কেনা হত বয়সী অথবা দূর্বলটাকে বিক্রীর বিনিময়ে। বেশির ভাগ সময়েই কেনা হত কালাইয়ার হাট থেকে, আর মাঝে মাঝে হাজির হাট থেকেও।

যেদিন গরু কেনা হত, সেদিন বাড়ির সবাই নতুন গরুর আগমনের অপেক্ষায় থাকত। রং কেমন হবে, স্বাস্থ্য কেমন হবে এসব নিয়ে চলত কানাঘুষা। অনেক রাতে যখন গরু কিনে আনা হত, তখন লোকমান চাচা আমাদের বাড়ির সামনের রাস্তায় থাকতেই জোরে টাক্কা (গরু চড়ানোর জন্য জিহবার সাহায্যে ট্ব-ট্ব শব্দ) দিতেন। শুনতে পেয়ে সবাই বাইরে বেরিয়ে আসতাম নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য। কোনো কোনোটা ঘরে ঢোকার আগেই ভিতরের শক্তিশালীটার সাথে লড়াই শুরু করে দিত। ষাঢ়গুলো হত আরও বেপরোয়া। মনে আছে একটা লাল রংয়ের ষাঢ় বেশ জেদি ছিল। কোরবানির মাঠে নিতে হবে। হাইস্কুলের সামনে বড়খাল পার হতে নেমেই মাটির সাথে লড়াই শুরু করে দিল। সেখান থেকে উঠাতে বেশ বেগ পেতে হয়েছিল। পুরো পথ ওটাকে মানিয়ে নিয়ে যাওয়া ছিল কঠিন কাজ। সেটি সেদিন সম্ভবত জুলহাস ভাইয়া করেছিল।

১৯৯৯ সালে আমাদের প্রিয় লোকমান চাচা মারা গেলেন। আল্লাহ্‌ যেন তাকে রহম করেন। তার চলে যাওয়া ছিল পুরোপুরি অনাকাংখিত। আমাদের সংসারের একটা বড় অংশ যেন খালি হয়ে গেল। হালচাষ বাধাগ্রস্ত হল। আব্বা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তার প্রধান সেনাপতিকে হারিয়ে বেশিদূর এগোতে পারলেন না। বাধ্য হয়ে হালচাষ বন্ধ করে দিলেন। সাথে সাথে গরুর সংখ্যাও কমে গেল। বলদ, ষাঢ় আর নেই। আব্বা গাই গরু রেখে দিলেন।

এক একটা গাই গরু বেশ কয়েক বছর ধরে আমাদের বাড়িতে থাকত। একবার একটা গাইয়ের প্রজনন ক্ষমতা হ্রাস পেল, আবার দুধ দেয়ার পরিমানও কমলো। সিদ্বান্ত নেয়া হলো বিক্রী করে দেয়ার। আব্বা খদ্দের পেয়ে বিক্রী করে দিলেন। সন্দেহ ছিলনা যে আব্বা মনবিরুদ্ধ কাজ করেছেন। হাটে নেওয়া লাগেনি, আমাদের বাড়ি থেকে কিছু দূরেই ক্রেতাদের বাড়ি। তারা গরু নিতে আসলেন। সবার মন খারাপ। নিয়ে যাওয়ার সময় আমরা বিদায় না বললেও গরুটি ঠিকই বুঝে নিলো। ওর চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। আব্বা সাথে গিয়ে গরুটিকে দিয়ে আসলেন।

এসেই বারান্দায় বসে পরলেন। মাকে শুধু বললেন, গাইটাকে দিয়ে আসলাম। সবাই বিষন্ন। কি যেন নেই। মা আর দাদি আব্বাকে বললেন গরুটি ফেরত নিয়ে আসতে। আব্বা বললেন, যদি না দেয়? এখনতো ওটা ওদের গরু। দাদি বললেন, সব টাকা নিয়ে যা। আর আমার কথা বলবি। আব্বা মায়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে গরুটিকে আনতে গেলেন। লোকগুলো বড় ভাল, তারা আব্বার হাতে দড়ি ধরিয়ে দিলেন। আর গরুটি হাটল ওর চিরচেনা পথে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×