বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)'র অনুষ্ঠান সম্পন্ন..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত সফটয়্যার স্বাধীনতা ও মুক্ত তথ্যভান্ডার শীর্ষক অনুষ্ঠান মুক্তিযোদ্ধা যাদুঘরের ক্যাফে থিয়েটারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা সৈনিক অধ্যাপক রফিকুল ইসলাম তার ঐতিহাসিক ভাষা আন্দোলন আলোকচিত্রমালা, ড.মুহম্মদ জাফর ইকবাল তার জনপ্রিয় গ্রন্থ দীপু নাম্বার টু, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বীরশ্রেষ্ঠের সকল ছবি এবং তথ্যাদি, সেন্ট্রাল ফর বাংলাদেশ লিবারেল ওয়ার স্ট্রাডিজ এর চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী নিজেদের সংগৃহিত মুক্তিযুদ্ধের ছবি মুক্তবিশ্বকোষ উইকিপিডিয়ায় প্রদান এবং মুক্ত কন্টেন্ট হিসেবে ঘোষনা করেন। এছাড়া গণমানুষের কম্পিউটার অপারেটিং সিস্টেম উবুন্টুর নতুন সংস্করনের মোড়ক উম্মোচন করেন মুক্তিযোদ্ধা মাহবুব এলাহী রঞ্জু, বীর প্রতীক। পাশাপাশি বিডিওএসএনের মাসিক ই-সংকলন মুক্ত বার্তার প্রথম সংখ্যা প্রকাশ করা হয় এবং ভাষা আন্দোলনের ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠারে উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, ফেরদৌস আহমেদ তানিন সহ বিডিওএসএনের সদস্যরা। উইকিপিডিয়াতে ভাষা আন্দোলনের আলোকচিত্রমালার লিংক-http://commons.wikimedia.org/wiki/category:photos_by_Rafiqul-islam
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।