
সে দিন হয়েছিল এক পশলা বৃষ্টি,
তাতে হয়েছিল দুটি আঁখির শুভ দৃষ্টি ।
মনের কিছু কথা যা ছিল শুনতে মিষ্টি,
হয়েছিল হৃদয়ের মাঝে প্রেমের এক অপরূপ সৃষ্টি ।
কইন্যার হাতে কাঁচের চুড়ি
বয়স তা হবে উন্নিশ কি কুঁড়ি ।
শব্দ তাল যার ছিলনা কোন জুড়ি,
কইন্যার থালা ভরা গরম শোলা আর মুড়ি,
হাঁতে কইরা আনলো শরবত কইন্যার দাদি বুড়ি ।
সালাম দিতে কইন্যার দাদা বুড়ায় কয়
এই বেটায় কি মোগো নাটনি জামাই হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




