
অনেক আগে থেকেই আমাদের দেশের মানুষেরা দান করতে বা গরিব মানুষকে সহযোগিতা করতে পষন্দ করতেন ।এদেশে এমন একদিন ছিল যখন দান করার জন্য এবং দান নিবেন এমন একজন মানুষ খুজে পাওয়া যেত না । আর তখনকার মানুষগুলো ভিক্ষে দিতেও খুবই আগ্রহ ছিলেন ।
আর এখন ভিক্ষুক খুজার প্রয়োজন হয় না সকাল ৬টা বাজলেই চলে ঘরে দড়জায় হয় কলিং বেল নয়ত খট খট শব্দ আর কেও আছেগো মা আল্লাহর অস্তে কছু দিবেনগো ধ্বনি শোনা যায় । তার মানে এ থেকেও বোঝায়াই যায় দেশ আমাদের কত উন্নয়নের দিকে এগিয়ে গেছে ।
সকালে ঘর থেকে শুরু করে সারাদিন বাসা পযন্ত ফেরত সব মিলিয়ে প্রতিদিন কম হলেও অর্ধ শত ক্ষানেক ভিক্ষুক চোখে পড়ে । তাই এখন আর মানুষ ভিক্ষা দানে উৎসাহ পান না ।
এটা কিন্তু আমাদের দেশের রাজনীতির সকল দলের জন্য একটি কলঙ্ক । কেননা স্বাধীন দেশ হিসেবে আমরা যখন আমাদের জাতিয় পতাকা ওপরে উত্তলন করছি তখনই ভিক্ষুকদের এক বিরাট মিছিল আন্তরজাতিক ক্ষেত্রে আমাদের সুনাম নষ্ট করে দিচ্ছে ।
দেশ এবং জাতির মর্যাদাহানিকর এই ভিক্ষুক সমস্যা দূর করার একটা সর্বাত্নক প্রচেষ্টা অতি শিগ্রহই হাতে না নিলে সারা বিশ্বের কাছে কিন্তু আমাদের দেশের লজ্জা ও অপমানে মাথা নিচু হয়ে পড়বে ।
তাই বাংলাদেশ সরকার সহ বিরধী দলগুলোর দলমত নীরবি শেষে সকলের কছে আবেদন থাকলো বাংলাদেশের ভিক্ষুকদের বিশেষ ভাতা প্রদান করে ভিক্ষুক নিরসনের ব্যবস্থা করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


