
মানব কল্যানে বিজ্ঞানের এই আধুনিক যুগে আমাদের দৈন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার অপরসীম । আর ঘরে বা অফিসে এই কম্পিউটার থাকা মানেই ইন্টার নেট ব্যবহার, আর ইন্টার নেট ব্যবহার মানেই হয়ত সারাদিন ব্লগে না হয় ফেসবুকে ।
যারা ফেসবুকে পড়ে থাকেন তারাও সারাদিন একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে স্টাস দেন । তাদের এই ধরনের তথ্যের ওপরে ভিত্তিকরে অনেকে অনেক সংবাদ পত্রেও অনেক ধরনের রিপোট লেখেন । তাহলে এক হিসেবে যারা এ ধরনের তথ্য দিয়ে স্টাটার্স দিয়ে তথ্য প্রধান করতেছেন তারাও একধরনের ব্লগার এবং এই তথ্য গুলো আমাদের জন্য কিন্তু আশীর্বাদ । আবার অনেকে ফেসবুকে নিয়মিত ব্লগও লেখেন ।
যেমন ধরা যাক আমরা এইযে ব্লগে কতজন ব্লগার আছি ? হবেনা হবেনা বলেও হিসাব করলে দেখা যাবে না হলেও কম হলেও ছয় হাজার ব্লগারের নীক আছে । আর সাধারনত নীক ছাড়াও প্রতিদিনের পাঠক আছে দশ হাজার । আমাদের দেশে এরকম আর অগনিত অনেক ব্লগসাইট আছে । তাছাড়াও অনেকে ব্যক্তিগত ব্লগেও মানে ব্লগপোস্ট বা গুগল থেকে ব্লগিং করে থাকি ।
ব্লগের অবদান বলে শেষ করা যাবে না । যেমন ধরেন কেও আছে দিনাজপুর কেও বগুড়া অথবা কেও ঢাকা এবং কেও আছে সিলেট, কুমিল্লা বা চট্রগ্রাম । এখন কথা হলো একটা সময় গেছে দিনাজপুর বা বগুড়া কিছু সমস্যা হলে তা ঢাকা বা সিলেট,কুমিল্লা ও চট্রগ্রাম পযন্ত পৌঁছাতে পুরো এক থেকে দুই তিনদিন সময় লেগে যেত । আর এখন দিনাজপুর, বগুড়া,রংপুর এক কথায় উত্তর অঞ্চল থেকে দক্ষিন অঞ্চল বা বাংলাদেশের যে কোন প্রান্তেই যাই ঘটুক তা সাথে সাথে হয়ত ব্লগ বা ফেসবুক ব্লগ থেকে যে কোন ব্লগ সাইট থেকেই হোক না কেন তথ্য আমরা পেয়ে যাই ।
শুধু এ পযন্তই না দেশের বাহিরেরও তথ্য পেতে এখন আমাদের বেশি সময় লাগে না । তাছাড়াও মাটির নিচ থেকে মহাকাশ পযন্ত নানা তথ্য আমরা পেয়ে যাই তাও এই ব্লগ সাইটের না হয় ফেসবুক ব্লগের মাধ্যমে ।
এবার আমার মূল্য প্রশ্নটা দেশ ছাড়াও সারা পৃথিবীর মানুষের কাছে ব্লগকি আমাদের জন্য আশির্বাদ নয় । নাকি ব্লগ আমাদের জন্য অভিশাপ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


