somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপু সুলতানের সম্পত্তি গুলো এখন কোথায় কেমন আছে ?

০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারত স্বাধীনতা আন্দোলনের অন্যতম উত্তরসূরী হিসেবে টিপু সুলতানের নাম সবার আগে আছে । দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে তৎকালীন মৈসুর ছিল বেশ শক্তিশালী এবং এর সরকার ব্যবস্থাও ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। কৃষি ব্যবস্থার উন্নয়ন দুর্নীতিবিরোধী অবস্থান এবং ধর্মীয় সহিষ্ণুতার জন্য টিপু সুলতানের শাসনামল ছিল বেশ গুরুত্বপূর্ণ একটি আমল । সম্প্রতি বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যাম টিপু সুলতানের সময়কার ৩৩টি হস্তনির্মিত বস্তু নিলামে তুলেছিল। বস্তুগুলোর যে মূল্য প্রাথমিকভাবে ধরা হয় পরবর্তিতে সেগুলো তার তুলনায় অনেক বেশি দামেই বিক্রি হয়। নিলামকৃত উপাদানগুলোর মধ্যে অন্যতম ছিল একটি হান্টিং রাইফেল। এই বন্দুকটি বিশেষ করে টিপু সুলতানের জন্য তৈরি করেছিলেন আসাদ খান মোহাম্মদ।
বাঘের মুখের আদল দিয়ে তৈরি করা বন্দুকটি ষাট হাজার পাউন্ডে বিক্রি হয়ে যায়। তাছাড়াও আরো দুইটি মহামূল্যবান উপাদানের মধ্যে ছিল ব্রোঞ্জ দিয়ে নির্মিত কামান এবং স্বর্ণ দ্বারা নির্মিত হেলমেট। কামানটির একাংশে বাঘের মুখ খোদাই করা ছিল এবং হেলমেটটিতে লেখা ছিল আল্লাহ, মোহাম্মদ, আলী, ফাতিমা, হাসান এবং হুসেইনের নাম। অবশ্য এর আগেও একবার টিপু সুলতানের ব্যবহৃত দ্রব্যাদি নিলামে তোলা হয়েছিল। আর তার ব্যবহিত ওই দ্রব্যগুলো চড়াদামে বিক্রি হওয়ারও কিছু কারনও আছে। মৈসুরের ক্ষমতা অর্জন করার পর টিপু সুলতান নিজেকে বাঘের প্রতিরূপ হিসেবে তুলে ধরেছিলেন জনগণের সামনে। শাহনামার চরিত্র রুস্তমের পদাঙ্ক অনুসরণ করে তিনিও তার সব রাজকীয় কাজে বাঘের শরীরের ডোরা দাগ ব্যবহার করতেন। আর এই কারণেই তৎকালীন সময়ে পুরো ভারতবর্ষে একনামে তিনি পরিচিত ছিলেন । ১৭৯৯ সালে টিপু সুলতানের মৃত্যু এবং সেরিঙ্গাপতমের পতনের পর ব্রিটিশ রাজ হ্যারিস ঘোষণা দিয়েছিলেন যে এখন ভারত আমাদের। সে সময় ব্রিটিশ সৈন্যরা শুধু সুলতানের প্রাসাদেই লুটপাট চালায়নি। বরং পাশাপাশি ওই শহরের এক লাখ অধিবাসীর ঘরেও লুটপাট এবং অগ্নিসংযোগ করেছিল ব্রিটিশ বাহিনী।
আর্থর ওয়েলসলি তার মাকে উদ্দেশে করে লিখেছিলেন শহরের একটি ঘরও তছনছ করতে বাকি রাখা হয়নি। আমি বুঝতে পারছিলাম যে ওই রত্নগুলো স্বর্ণের বারগুলোর অনেক মূল্য হবে। ওগুলো ওই স্থানে খোলাবাজারে বিক্রি হত। লুটপাট দলে থাকা ডেভিড প্রাইস লিখেছিলেনঃ প্রাসাদের সম্পদ দেখে অনেকেরেই চোখ কপালে উঠে গিয়েছিল। মোট সম্পদের হিসেব দেয়া খুব একটা সহজ হবে না। প্রথম দিনের হিসেব শেষে শুধুমাত্র প্রাসাদ থেকেই প্রায় দেড় মিলিয়ন সুলতানি মুদ্রা বা স্বর্ণমুদ্রা পাওয়া যায়। যেগুলো এক হাজারটি বস্তার মধ্যে ভর্তি ছিল। কিন্তু ১৮৯৩ সালের আরেক বর্ণনা অনুযায়ী জানা যায় তৎকালীন সময়ে প্রাসাদ থেকে ব্রিটিশরা স্বর্ণের সিংহাসন হীরকখচিত তলোয়ার ও স্বর্ণ এবং রৌপ্যের বাসন তাছাড়াও বহুমূল্যবান পার্সিয়ান কার্পেটসহ অনেক অমূল্য রত্নাদি নিয়ে যায়। সেই বিপুল সম্পদ ব্রিটেনে নিয়ে যাওয়া হয় আর সেগুলো সৈনিকদের মধ্যে বিতরণ করা হলেও উল্লেখযোগ্য সংখ্যক সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ রাজপরিবারের জন্য রেখে দেয়া হয়। টিপু সুলতানের বিশেষ বাদ্যযন্ত্র বাজা তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরকে উপহার স্বরূপ দেয়া হয়েছিল যা বর্তমানে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট জাদুঘরে রাখা আছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট নিউজ থেকে পাওয়া ।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×