somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবে যে ১০টি নিষিদ্ধ কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌদি আরবে কেউ টুরে গেলে যে ১০টি নিষিদ্ধ কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে ।সৌদি আরবে বেশ কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো জনসম্মুখ্যে একেবারেই নিষেধ। অথচ বিশ্বের অনেক দেশেই সেগুলো স্বাভাবিক । সেখানে বেড়াতে গেলে আপনাকে এসব নিষিদ্ধ কাজগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তা না হলে বিপদে পড়তে পারেন। দেশটির নিষিদ্ধ এমন ১০টি কাজ সম্পর্কে নিষিদ্ধ করা হয়ছে সেগুলো হলঃ

১। সৌদি আরবে অবিবাহিত পুরুষ এবং নারী কখনোই জনসম্মুখ্যে সাক্ষাৎ করতে পারবে না। রেস্টুরেট এবং শপিং মলের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকায় অবিবাহিত পুরুষ ও নারী কখনো কথাও বলতে পারবে বা পারে না। শুধুমাত্র বিবাহিত হলেই উন্মুক্ত এলাকায় কথা বলতে পারে বা পারবে।
২। পোষা প্রাণী পালন করা তো দূরের কথা সৌদিতে রাস্তায় কুকুর বা বিড়াল নিয়েও বের হওয়া যাবে না। অন্য দেশে সরকারের মাথা ব্যথার কারণ না হলেও সৌদিতে ব্যাপারটি ভিন্ন রকম।

৩। ২০০০ সালে মোবাইল ফোনের বিভিন্ন ফিচার ব্যবহারে ভীষণ কড়াকড়ি আরোপ করা হলেও এখন সেটি নেই। তবে ইন্টারনেট ইউটিউব ব্যবহারে সীমাবদ্ধতা আছে।
৪। সৌদিদের চলচ্চিত্র দেখতে হলে বাহরাইন যেতে হয়। যেখানে সবুজ বাতির নিচে মদ পানের ব্যবস্থাও আছে। আর অবশ্য সে কারণে আপনাকে বিবাহিত হতে হবে।

৫। আপনি যদি সৌদি নারী হন এবং আপনার বয়স যদি ৪৫-এর নিচে হয় আপনি কখনো একা ভ্রমণ করতে পারবেন না। আপনার সাথে অবশ্যয়ই আপনার বাবা বা স্বামীকে সফর সঙ্গী হতে হবে।
৬। সৌদিতে ধর্ম স্বাধীনতা নেই। আপনি অন্য ধর্মের হলে জনসম্মুখে আপনি কখনই উপাসনা করতে পারবেন না।
৭। সৌদি নারীদের জন্য খেলাধুলাও নিষিদ্ধ। তবে ইদানিং স্কুলে মেয়েদের জন্য খেলাধুলা এবং শরীরচর্চার ব্যবস্থা করা হচ্ছে।


৮। নারীরা কিন্তু খারাপ ড্রাইভার নয় এটি অবশ্য সৌদি সরকারও জানে। তার পরেও সৌদিতে নারীরা কখনই গাড়ি ড্রাইভ করতে পারেন না। অবশ্য সৌদি নারীরা কয়েকবার উদ্যাগ নিয়েও ব্যর্থ হয়েছেন।
৯। গান বাজনা অন্যান্য দেশে বিদ্যমান। হতেই পারে। বিশ্বের নানান দেশ তা থেকে প্রচুর অর্থ উপার্জনও করে কিন্তু সৌদির কোনো স্কুলে গানের শিক্ষার ব্যবস্থা নেই। সৌদির কোনো শপিং মলে জোরে গান বাজানো যায় না বা যাবে না।


১০। বিশ্বের সব দেশে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়। কিন্তু সৌদিতে ভালোবাসা দিবস পালিত হয় না। ভালোবাসার রঙ যেহেতু লাল তাই সেদিন সৌদিতে কেউ লাল জামাও পরতে পারে না। আর দোকানে গোলাপ ফুলও বিক্রি করে না বা করতে পারে না।

ছবি এবং তথ্য সূত্র ইন্টারনেট ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×