"আমার স্বামী একজন ভদ্রলোক"

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কিত পুরনো একটি ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোরতর সঙ্কটে পড়েছেন। সঙ্কট আরো বেড়েছে যখন একের পর এক নারী প্রকাশ্যে অভিযোগ নিয়ে আসছেন যে রিপাবলিকান পার্টির মনোনীত এই প্রার্থী জোর করে তাদের গায়ে হাত দিয়েছেন।পরিস্থিতি সামাল দিতে এখন স্বামীর পেছনে এস দাঁড়িয়েছেন মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন তার স্বামী একজন নিপাট 'ভদ্রলোক' এবং অভিযোগকারী নারীরা মিথ্যা বলছে। তবে একইসাথে মি ট্রাম্পের মিসেস ট্রাম্প বলেন, ভিডিওতে তার স্বামী মেয়েদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা 'অগ্রহণযোগ্য', কিন্তু যে স্বামীকে তিনি চেনেন এবং জানেন, অল্পকিছু মন্তব্য দিয়ে তাকে বিচার করা যায়না। "আমি আমার স্বামীকে বিশ্বাস করি। সে ভদ্র, দয়ালু এবং মেয়েদের সম্মান করে। কখনই সে অমন কাজ করতে পারেনা।"মিসেস ট্রাম্প বলেন, অনেক সময় তার সামনেই অনেক নারীকে দেখেছেন তারা যেচে পড়ে তার স্বামীকে তাদের ফোন নন্বর দিচ্ছেন অশালীন আচরণ করছেন। মেলানিয়া ট্রাম্প মনে করেন, তার স্বামীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রচারণা টিম পরিকল্পনা করে এসব অভিযোগ তৈরি করছে।মেয়েদের সম্পর্কে ২০০৫ সালে করা মি ট্রাম্পের মন্তব্য নিয়ে ভিডিও ফুটেজ এবং যৌন হেনস্তা নিয়ে কয়েকজন মহিলার অভিযোগ নিয়ে বিপাকে পড়েছেন মি ট্রাম্প। সর্ব সাম্প্রতিক একাধিক জনমত জরীপে দেখা গেছে, গুরুত্বপূর্ণ কিছু রাজ্যে তিনি হিলারি ক্লিনটনের চেয়ে অনেক পিছিয়ে গেছেন।
তথ্যসূত্র,,বিবিসি বাংলা নিউজ
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন