somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন কবিরা গুনাহসমূহ কি ?

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুনাহ বা পাপ যাই বলুন ইসলামি ধর্মশাস্ত্রের এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহুর নির্দেশের পরিপন্থী হয় এমন সকল কাজকেই মুসলিমরা গুনাহ হিসেবে বিবেচনা করি এবং ধর্মীয় আইন লঙ্ঘন করাকে অধার্মিকতা হিসেবে বিবেচনা করা হয়। গুনাহ হল এমন সকল কাজ যেগুলো থেকে বিরত থাকার জন্য ইসলাম শিক্ষা দেয়। বিশ্বাস করা হয় কিয়ামতের দিন আল্লাহু প্রতিটি মানুষের ভালো-মন্দ কাজ গুলোকে পরিমাপ করবেন এবং যাদের মন্দ কাজের পরিমাণ ভালো কাজের তুলনায় বেশি হবে তাদেরকে শাস্তি প্রদান করবেন। ওই ব্যক্তি পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হবে বলে বিশ্বাস করা হয়।পবিত্র কুরআনে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে পাপ বোঝানোর জন্য।
যেমনঃ (১) যানব (২) ইসম[ (৩) খাতিয়াহ (৪) জুরম (৫) জুনাহ/হারাজ।
তিরমিযী গ্রন্থে একটি হাদিসে উল্লেখ করা হয়েছে,
প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা নিজেদেের পাপকে বুঝতে পারে এবং তওবা করে।
সহিহ মুসলিম থেকে আরেকটি হাদীসে উল্লেখ করা হয়েছে,আবু আইয়ুব আনসারি এবং আবু হুরায়রা বর্ণনা করেন,আল্লাহর রাসূল বলেন, "সেই সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, মানুষ যদি পাপ না করতো তবে আল্লাহ তাআলা মানবজাতিকে উঠিয়ে নিয়ে এমন এক সম্প্রদায়ের অবতারণা করতেন, যারা পাপ করত এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন।

হাদিসে পুণ্যের সংজ্ঞা প্রদান করা হয়েছে। আন নাওয়াস বিন সামআন হতে বর্ণিত;
নবী মুহাম্মাদ বলেছেন,পুণ্য হল সদ্ব্যবহার, আর পাপ হলো
যা সন্দেহ তৈরি করে এবং তুমি পছন্দ কর না যে লোকজন তা জেনে ফেলুক।

"ওয়াবিসা বিন মাবাদ হতে বর্ণিত,,
'--আমি আল্লাহর রাসুলের কাছে গেলাম এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন: “তুমি কি পুণ্য সম্পর্কে জানতে এসেছ?” আমি ইতিবাচক উত্তর দিলাম। তখন তিনি বললেন: “তোমার হৃদয়কে জিজ্ঞাসা কর। পুণ্য হল যা আত্মাকে প্রশান্তি এবং হৃদয়কে প্রস্বস্তি দেয়, আর পাপ হল যা সন্দেহ সৃষ্টি করে এবং হৃদয়কে বিচলিত করে, এমনকি লোকে যদি তা বৈধ বলে এবং বারবার তা ন্যায়সঙ্গত বলে তোমাকে বোঝাতে থাকে তাঁর পরও।---,

কি করিলে কবিরা গুনাহ হয় ?
শির্‌ক আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করা
আল্লাহ্‌র রহমত হতে নিরাশ হওয়া
পিতামাতার অবাধ্যতা
ব্যভিচার
সমকামিতা
চুরি
মদ্যপান
জুয়া
গীবত
হস্তমৈথুন
নামাজে অবহেলা
রোজা ভঙ্গ করা
যাকাত না দেয়া
জাদুবিদ্যা চর্চা করা
আল্লাহ্‌র নির্দেশিত উপযুক্ত কারণ ব্যতীত কাউকে হত্যা করা
অনাথের সম্পত্তি দখল করা
সুদ গ্রহণ, সুদ প্রদান এবং সুদ সংক্রান্ত কিছুর সাক্ষী হওয়া
সেনাবাহিনী আগ্রগামী হবার পরে পৃষ্ঠপ্রদর্শন করা
মুমিন নারীদের ওপর মিথ্যা অভিযোগ আনায়ন করা

তথ্যসূত্রঃ Click This Link

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×