somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার উপহার...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভালবাসার উপহার....
লেখকঃ নিলয় আহসান নিশো
..
...
রাত ১০:৩০...
আমি টেবিলে বসে ল্যাপটপে কালকের মিটিং এর এসাইনমেন্ট টাতে চোঁখ বুলিয়ে নিচ্ছি শেষ বারের মত।কিছুক্ষণ পর নিরুপমা এক গ্লাস গরম দুধ নিয়ে এসে টেবিলে রেখে পিছন থেকে আমার গলা টা জড়িয়ে ধরলো।
আমি মাথা টা ঘুরিয়ে ওর কপালে একটু আদর দিয়ে আবার ল্যাপটপ এরর দিকে ঘুরলাম।
নিরুপমা ল্যাপটপ টা অফ করে আমার চেয়ার টা ওর দিকে ঘুরিয়ে নিয়ে টেবিল থেকে দুধের গ্লাস টা নিয়ে খাইয়ে দিতে লাগলো।
আমি অর্ধেক টা খেয়ে বাকি টুকু নিরুপমাকে খাইয়ে দিলাম।তখন গ্লাস টা রেখে নিরুপমা আমার কোলের উপর গলা জড়িয়ে বসে পড়লো।
আমার কেন জানি মনে হচ্ছিল নিরুপমা কিছু বলতে চাইছে...
আমি একটু ভাল করে জড়িয়ে ধরে গলার কাছে মুখ টা নিয়ে একটু আদর দিয়ে জিজ্ঞেস করলাম.....
..
...
:আমার লক্ষী বউটা কি আমাকে কিছু বলতে চাইছে?
:আমি কারো লক্ষী বউ না... হুহ..
:কিহ.... আমার বউ লক্ষী না... কার এত বড় সাহস আমার বউ কে লক্ষী বলে না?
:হইছে হইছে পাম দিতে হবে না আমাকে, লক্ষী বউ হলে বুঝতে পারতে আমি কি বলতে চাইছি...
:ওহ, মামা মামীর কাছে যাবে? অনেক দিন যাও নি তাই না?
:নাহ....
:শপিং এ যাবে?
:আমাকে তোমার শপিং পাগলি মনে হয়?
:গ্রামে যাবে? ঘুরতে?
:বর্ষাকালে গ্রামে কেউ ঘুরতে যায়?
:বাসায় কাজের চাপ বেশি? কাজের মেয়ে রাখবে একটা?
:তোমার আমাকে এত অলস মনে হয়? আমি আমার সংসারের কাজ করতে পারি না?
:তো তুমি ই বলো সোনা বউটা আমার.....
:বলবো না বলবো না বলবো না.....
..
...
:লক্ষী সোনা বউ টা আমার.. এমন মুখ ভার করে না থেকে প্লিজ বলো সোনা...
:তুমি দিবে না জানি...
:আমার লক্ষী বউ কিছু চাইবে আর আমি সেটা দিবো না তাই কি হয়?
:না তুমি যে ফাঁকিবাজ, তুমি দিবে না আমি সিওর..
:কি বললে তুমি? আমি ফাঁকিবাজ? যাও প্রমিজ যা চাইবে তাই দিবো..
:ওকে মনে থাকবে?
:থাকবে.... এখন বলো..
:নাহ এখন না... রাতে ঘুমানোর সময় বলবো.. এখন খেতে চল....
তারপর দুজন মিলে এক থালায় ডিনার শেয করে বেডরুমে গেলাম....
..
...
আমি বিছানায় শুয়ে আছি।
নিরুপমা সব কিছু গুছিয়ে রেখে, ড্রেসিং টেবিলে বসে চুল আছড়াচ্ছে।কিছুক্ষন পর এসে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো।আমিও চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম।কিছুক্ষণ পর নিরুপমা বলে উঠলো
:আমাকে একটা গিফট দিবা?
:আমার বউ হঠাৎ আমার কাছে গিফট চেয়ে নিচ্ছে? ব্যাপার টা সাংঘাতিক মনে হচ্ছে...
:ফান করবা না, আমি সিরিয়াসলি বলছি কিন্তু.. আর আমাকে এটা দিতেই হবে তোমার...
:আচ্ছা বাবা দিবো, বলো কি গিফট লাগবে তোমার, বলেই নিরুপমার মুখ টা তুলে কপালে একটা চুমু একে দিলাম...
..
...
:আমার একটা ছেলে বাবু লাগবে... ঠিক তোমার মত জুনিয়র নিলয়...
:নো নো নো এটা হবে না..
:হবে না মানে( রেগে)
:হবে না মানে হবে না, আমার একটা মেয়ে লাগবে, আমার নিলিমা, আমার জুনিয়র নিরুপমা। তোমার মত সুইট, কিঊট,ইনোসেন্ট, লক্ষী,। আমার শুধু মাত্র একটা মেয়ে লাগবে। নো ছেলে....
:কিহ.... আমি বলছি না আমার ছেলে লাগবে তোমার মত...
:হবে না.. আমার মেয়ে লাগবে, এবং সেটা তোমার মত...
:নিলয়... আমি কিন্তু রেগে যাচ্ছি। আমার ছেলে লাগবে তোমার মত।আর তোমার মতই সুন্দর করে গল্প কবিতা ও লিখবে আমার ছেলে। ইন ফ্যাক্ট আমাদের ছেলে কে আমরা লেখক বানাবো। কিন্তু তোমার থেকে কম ভাল লিখবে।তোমার থেকে ভাল লিখলে আমার ভাল লাগবে না।
:কি হিংসুক মেয়ে রে বাবা।নিজের ছেলে নিজের স্বামীর থেকে ভাল করলেও হিংসা করে...
:হ্যা আমি হিংসুক... আমার কাছে তোমার থেকে ভাল কোন কিছুরই দরকার নাই।আমি তোমার থেকে ভাল কোন কিছুই চাই না।
:কিন্তু সে তো আমাদের ই ছেলে বাবু....
:ওহ তার মানে তুমিও চাও আমাদের ছেলে হোক....
.
বলেই আমাকে জড়িয়ে ধরে গালে কপালে অনেক গুলো আদর দিয়ে হেসে উঠলো... আর বললো দেখলা কিভাবে রাজী করাতে হয়.... আমি নিরুপমা, যেটা আমার চাই সেটা কিভাবে অর্জন করতে হয় সেটা আমি জানি বাবু....
..
...
:সেটা ঠিক আছে কিন্তু এইভাবে চিট করলে তো হবে না।
:হবে না মানে... কেন হবে না?? এটা তোমার অফিস না বুঝছো? আর তুমিও এখানে বস না।এটা আমার ঘর এবং আমি এখান কার মালকিন... আমি যা চাইবো তাই হবে এখানে...
:অফিসের কথা আসলো কেন এখানে?
:আসবে না? তোমার অফিসের কথা আমি ভুলি কি করে?
২টা বছরে একদিন ভাল করে কথা বলছিলা? অনেক বস গিরি দেখাইছো। আরে আমার ফাইল আমি রেডী করছি তোমার কাজ হল সাইন করে দেয়া। তা না করে.. যান এইখানে ভুল গুলো ঠিক করে কাল সাইন করে নিবেন... সেম কথা টা ২বছরে একদিন বাদ দিছো? মেয়ে কলিগ দের সাথে ভাল করে কথা বললে কি তোমার চুলকায়?
:আজব তো তোমার ভালর জন্যই তো কারেকশন করাইতাম। আর মেয়ে কলিগ দের সাথে এখন থেকে ভাল করে রসিয়ে রসিয়ে গল্প করবো, হবে??
:কিহ.....?? তোমার অফিসে কোন মেয়ে কলিগ ই রাখবে না,আর কথা বলা তো দুরের কথা... কথা বললে তোমাকে আমি খুন করবো... বলে ছল ছল চোঁখে আমার বুকের মধ্যে লুকিয়ে আমার টি শার্ট ভেজাতে লাগলো আমার পাগলী টা....
আমিও একটু ভাল করে বুকে জড়িয়ে ধরেই বললাম তোমার নিলয়ের বিন্দুমাত্র তুমি ছাড়া অন্য কেউ পাবে না... পাই পাই এর হিসেব বুঝে নিও....
ভাল বাসি বাবুনি....
অনেক ভালবাসি......
বলেই নিরুপমা কে বুকে নিয়ে ঘুমের সাগরে ডুব দিলাম.....
..
...
সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় এসেছি...
দরজা নক করতেই নিরুপমা সাথে সাথে খুলে দিল।মনে হচ্ছে দরজায় দাড়িয়েই ছিল...
হাত থেকে ল্যাপটপ টা নিয়ে ফ্রেশ হয়ে আসতে বললো সাথে একটা ভুবন ভুলানো হাসি....
আমি একটু দুষ্টুমি করতে চাইতেই বললো এখন না...
যাও আগে ফ্রেশ হয়ে আসো।
আমি ফ্রেশ হয়ে আসলাম..
নিরুপমা হালকা নাস্তা আর এক কাপ কফি নিয়ে বারান্দায় আসলো আমার পাশে...
নাস্তা না করে কফি টা হাতে নিলাম... নিরুপমা আমার কোলের উপর বসে বললো,
.
:অফিস থেকে ২-৩দিনের ছুটি নিতে পারবে?
:কেন?
:দরকার আছে, পারবে কিনা বলো....
:পারবো না কেন? তুমি বললে ১সপ্তাহের জন্যই নিতে পারি...
:তাহলে তাই করো...
:আচ্ছা কাল কেই নিবো...কিন্তু কেন সেটা বলো...?
:আব্বু আম্মুর কাছে যাবো গ্রামে...
:গ্রামে যাবে কেন? আব্বু আম্মু কে ঢাকায় আসতে বলি?
সেই দেড় বছর আগে বিয়ের সময় ১সপ্তাহ ছিল তারপর তো আর আসে নি...
:সেটা পরে দেখা যাবে। আগে আমরা গ্রামে গিয়ে সারপ্রাইজ দেই...
: ওকে তোমার যেমন ইচ্ছা...
..
...
পরের দিন রাত ১০:৩০ এ বাস এ উঠলাম...
সকালে গ্রামে পৌছলাম ভোরবেলায়.... আম্মু ওযু করতে উঠে আমাদের দেখে সেই অবাক...
তারপর ফ্রেশ হয়ে আমি ঘুম দিলাম আর নিরুপমা আম্মুর সাথে নামাজ পড়ে রান্না ঘরে চলে গেল রান্না করতে....
..
...
আমার ঘুম ভাঙলো দুপুর ২:৩০বাজে শুভর ডাকে...
শুভ আমার বড় ভাইয়ার একমাত্র ছেলে... আমি উঠে ফ্রেশ হয়ে বসতেই ভাবিরা এসে হাসি তামাসা শুরু করেদিল আমাকে নিয়ে...
কিছুই বুঝলাম কেন...
শেষে মিনা ভাবি বললো দুইমাস হল দেবর জি.... এতদিন পর আমাদের কে জানানোর সময় হল?
মানে কি? আমার বিয়ের তো প্রায় ২বছর হতে চললো তাহলে ভাবিরা ২মাস বলছে কেন?
আমি চুপচাপ খাওয়ায় মন দিলাম.... এদিকে নিরুপমা কে পাচ্ছিলাম না...
মেমকে (শুভর আম্মু মানে আমার ভাবি, ভাবি কে মেম ডাকি) ডাক দিলাম....
:মেম নিরুপমা কই?
:তুই কেমন মানুষ রে? একটা অসুস্থ মেয়েকে এইভাবে হুটহাট গ্রামে নিয়ে আসলি...
:নিরুপমা অসুস্থ? কেমনে?
: তুই জানবি কেমনে? তুই প্রেগন্যান্ট হলে বুঝতি...
: মানে........( হা হয়ে গেছি.....)
:মানে নিরুপমা ২মাসের প্রেগন্যান্ট আর তুই বাপ হতে যাচ্ছিস... আর এটা আম্মু আব্বু কে জানাতেই গ্রামে আসছে..
:ফাজিল টা কি পরিমান শয়তান... আমি বাবা হব আর আমাকে না বলে আমাকে বোকা বানিয়ে গ্রামে নিয়ে আসলো আব্বু আম্মুর কাছে...
..
...
সপ্তাহ খানেক গ্রামে থেকে নিরুপমা কে নিয়ে ঢাকায় আসবো। আসার সময় আম্মু অনেক কথা বললো, অনেক গুলো কাজ দিল। বউ মা কে যত্নে রাখতে, কাজ করতে না দিতে, ঠিক ভাবে খাওয়াতে, ঠিক মত চেক আপ করাতে, ঘুম ভাল করে করাতে, যেন বউ টাই ওনার সব। আমার কথা ওনার মনেই নাই যে আমি ওনার আদরের ছোট্ট ছেলে টা।
আর নিরুপমা টা যেন কি? আমার কাছে শয়তানের হাড্ডি হলেও আম্মু আব্বুর কাছে যেন লক্ষী বউ মা। এমন বউ যার কোন তুলনা নাই। আমার মাঝে মাঝে মনে হয় আমার আপুদেরকেও আব্বু আম্মু এত আদর করে না যত টা আদর নিরুপমা আব্বু আম্মুর কাছে পায় & পাচ্ছে.....
..
...
আমি বললাম এত কিছু করতে পারবো না।আমার অফিস আছে।আম্মু একথা শুনে রেগে গেলেন।আব্বু বললো নিলয়ের আম্মু রাবেয়া কে বউমার সাথে পাঠিয়ে দাও।তোমার ছেলের উপর আমি ভরসা পাচ্ছি না।আম্মু বললো এটা ঠিক বলছেন...
তখন কি আর করা... আমাদের বাড়ির কাজের বুয়া মানে রাবেয়া খালাকে আম্মু নিরুপমার যত্ন নিতে সাথে পাঠিয়ে দিল। আর রাবেয়া খালাকে ভালভাবে সব বুঝিয়ে দিল। আর বললো ২-৩মাস পর আম্মু নিজেই চলে আসবে। রাবেয়া খালা আমাদের বাড়িতে কাজ করে ১২-১৫বছর ধরে তাই রাবেয়া খালা কাজের মানুষ কম বাড়ির সদস্য বেশি হয়ে গেছে। তাই আমিও আর না করলাম না।রাবেয়া খালা থাকলে ভরসা পাবো। রাবেয়া খালা কে নিয়ে ৩জন মিলে ঢাকায় আসলাম।।
.
.
.
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×