আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেপুলেদের প্রায়শই আপত্তিকর কথাবার্তা শুনতে হয় শিকার হতে হয় আতর্কিত হামলার।
যার বেশীরভাগই ঘটনার সাথে প্রাসঙ্গিক তবে সর্বোপরি অযৌক্তিক কারন কথাগুলো বাস্তবসম্মত নয়।
আমি আজ বিভ্রান্ত,এমনই একজন মানুষকতৃক হয়েছি অপদস্ত যা স্বপ্নেও আশা করিনি,এটা বলছিনা উনার এরকম আচরন উচিৎ হয়নি কারন তিনি একজন সুশিক্ষিত মানুষ।
আমরা না পারি কাউকে কিছু বলতে না পারি কিছু করতে অন্যদের মতো পারিনা বেয়াদবও হতে;নিজেকে পরিবর্তন করার জন্য বরাবরই মরিয়া হয়ে ওঠি,অথচ পরিস্থিতি থাকে আমাদের প্রতিকূলে এবং প্রতিনিয়ত এটা হয়েই চলেছে।
আমরা হয়তো অন্যদের মত সৃজনশীল অতোটা নয় তবে আমাদের মেধার ব্যাবহার আমরা যথার্থভাবেই করি কোনোধরনের খারাপ বাসনা অথবা স্বার্থসম্মত কারন ছাড়া,আর এটাই আমাদের কাল,আমাদের পরিশ্রমের কোনোও মূল্য কারও কাছে নেই।সুযোগ পেলেই ঘাড়ে এসে বাঁশ পড়ে।
আমাদের প্রতিবাধের কোনো ভাষা অথবা রুপ কোনোটাই নেই কারন ওসবে আমরা অভ্যস্ত নই এবং এগুলোকে অযৌক্তিক বলে মনে করি,সুযোগ পেলেই মানুষকে দুইটা কথা শুনিয়ে দিতে বিবেক আমাদের বাধা দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



