ইনটারনেটে এ ইদানীং দেশীয় পর্ন ভিডিও পাওয়া যায় অহরহ যার সিংহ ভাগই তৈরী হয় কপোত কপোতিনী কতৃক এবং অধিকাংশ মেয়েরাই এই ভিডিও চিত্র নেয়ার ব্যাপারে সায় দেয়না অনেকে আবার জানেওনা যে চিত্রগুলো ধারন করা হচ্ছে, এসব ভিডিও চিত্র গুলোর চাহিদা পদ্মার ইলিশের মতোই।
ভিডিও চিত্র নেয়ার জন্য একচ্ছত্র ভাবে যিনি দায়ী তিনি হচ্ছেন প্রেমিক সাহেব; এ রকম প্রেমিকদের এমনটা বলছিনা"তোমাদের ঘরে কী মা বোন নেই?"
পশু কখনও মানবীয় গুনাবলী সম্পন্ন হতে পারে না এদেরকে গূনগত কথাবার্তা বলে কোনো লাভ নেই।এদের জন্য যেটা দরকার সেটা হলো কড়া শাসন আর বিশাল বিশাল বাঁশ।
একটা আইন হয়েছিলো এ রকম- যদি কেউ এ রকম ভিডিও চিত্র ধারন করে তাহলে তার জন্য সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা সে সাথে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও হতে পারে,প্রশ্ন হচ্ছে এটাই কী শেষ সমাধান?যদি এমন হয়? ঐ ছেলেটার এতো টাকা দেয়ার সামর্থ্য নেই অথবা ওর এতো বেশী টাকা!যে এ টাকা তার হাতের ময়লা-প্রথম ক্ষেত্রে সে টাকা দেবেনা দ্বিতীয় ক্ষেত্রে চট করে টাকা দিয়ে দেবে এবং আবারও একই কান্ড ঘটাবে।
আবার যদি ছেলেটাকে শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ও দিয়ে দেয়া হয় তাহলে আর যাই হউক মেয়েটা কিন্তু কোনোভাবেই লাভবান হচ্ছেনা।
টর্ট পড়ার সময় একটা টার্ম পড়েছিলাম (actionable Parsi) মেয়েদের মানহানিকর ব্যাপারগুলোতে এটা প্রযোজ্য।
টর্ট বাংলাদেশে প্রচলিত নেই, আমাদের দেশে যাই হয় সবটাই পেনাল কোড এর সাথে সম্পৃক্ত, এই টার্মটাকে এ ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিয়ে আইনটাতে কিছু পরিবর্তন আনা দরকার,
১, ছেলেটা বাধ্য থাকবে মেয়েটাকে বিয়ে করতে এবং এতে অবশ্যই মেয়েটার সম্মতি থাকতে হবে।
২, যদি মেয়েটা পূর্ণ বয়স্ক না হয়ে থাকে তাহলে ছেলেটা অথবা তার পরিবার এর জন্য অতিরিক্ত কিছু জরিমানার ব্যাবস্থা করা যেতে পারে সেই সাথে কিছু বাড়তি শাস্তির ব্যাবস্থা।
৩, যদি কোনো ব্যাক্তি ঐ মেয়েটাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করে তাহলে ঐ ব্যাক্তির জন্য জরিমানা অথবা কারাদণ্ড বাধ্যতামূলক
৪, যে ক্ষেত্রে মেয়েটার সম্মতি নেই ছেলেটার সাথে বিয়েতে সে ক্ষেত্রে ছেলেটাকে কারাদন্ড দেয়া যেতে পারে।
actionable Parsi প্রয়োগ করে এই ব্যাপারগুলো এতোটাই শক্ত করা হউক যে ভিডিও চিত্র পেলেই হলো আর কিছু অথবা কোনো ধরনের প্রমান লাগবেনা, সাথে সাথেই এই বিষয়গুলো প্রয়োগ হয়ে যাবে।
অনেকক্ষেত্রে এরকমটাও হতে পারে-যে একটা ছেলেকে নিয়ে জবরদস্ত করে ফাঁসানো হচ্ছে সে সকল ক্ষেত্রে ছেলেটার দায়ীত্ব হচ্ছে প্রমান করা সে নির্দোষ আর প্রমানিত হয়ে গেলে সে অব্যহতি পাবে অভিযোগ থেকে আর এ ক্ষেত্রে বাদীপক্ষের জন্য বিশেষ শাস্তির ব্যাবস্থা করা যেতে পারে।
কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো এসকল ভিডিও চিত্র কিনে নেয়্, এদের জন্য মোটা অংকের টাকা জরিমানা আবশ্যক।
সব কিছুর পর আইন প্রনয়নের চেয়ে এর প্রয়োগ বেশী গুরুত্বপূর্ণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



