ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়;পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
সুকান্ত ভট্রাচার্য্য
আমরা মধ্যবিত্ত ঘরের ছেলপুলে।আমাদের রয়েছে অনেক স্বাধ; অবাধ স্বাধিনতা, এই স্বাধিনতাটাই আমাদের হাতিয়ার, এরই বদৌলতে আমরা হই মুক্তমনা এবং উদার প্রকৃতির।উদারতাই আমাদের কাল; আমাদের শখ গুলো একটা বিশেষ বৈশিষ্ট্য :-এগুলো প্রায়ই থাকে অপূর্ণ; আমাদের একটা বিরাট সমস্যা-আমরা না পারি কাউকে কিছু বলতে, না পারি কিছু সইতে।আমাদের যে প্রকৃতি; তাতে করে কেউ এই দুঃসাহটুকু দেখাতে পারেনা, যা করুনা জাতীয় দরদ হিসেবে গণ্য হয়।
নূন আনতে আমাদের ঠিক পান্তা ফুরায় না, তবে পান্তার সাথে ইলিশ যোগ হয়না, ইলিশটাই হচ্ছে শখের বিষয়।সস্তা অনুভূতি এবং আজাইরা ক্যাচাল জাতীয় যুক্তির কোনো মূল্যায়ন-আমাদের কাছে নেই।লাভ ক্ষতির হিসাব অতোটা আমরা করিনা, আমাদের পুজি খুব স্বল্প।ভাব দেখানোর মতো অনেককিছু অনেকের কাছে থাকলেও ভাব আমরা দেখাইনা।
আমাদের চাওয়া পাওয়ার মুল্য তেমন কারও কাছে নেই, এটা ভাবতে আমাদের কষ্ট হয়না।আমাদের কেউ আদর করেনা, যখনই স্বার্থের প্রয়োজন পড়ে তখনই অনেকে আমাদের ডেকে নেয়; স্বার্থ ফুরালেই বিদায়।এসব দেখে দেখে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি।
জীবনে চলার পথে বরাবরই আমরা হই সমস্যার সম্মুখীন, আমাদের একটা সমস্যার শতকরা ৭০ ভাগ ইতি হওয়ার আগেই উতপত্তি হয় আরেকটার-অর্থাৎ যখনই আমরা স্বপ্ন বুনন করা শুরু করি, এই বুঝি ঝামেলা শেষ হলো তখনই আরেকটার শুরু।থেমে থাকেনা আমাদের পথচলা-আবার আমরা স্বপ্ন দেখি, আগের সমস্যাটির সমাধানের সাথে সাথে আরম্ভ করি নতুনটার সমাধান।আমাদের সমস্যাগুলো চলে গেছে শিল্পের পর্যায়ে।
যখনই আমাদের কাছে আসে বিশেষ কোনো সুখবর, আমরা আবেগে আর আপ্লুত হয়না।ভয়ংকর বাস্তবতাগুলো আমাদের দারুন ভাবে কাবু করে ফেলেছে।ক্ষুধার রাজ্যে পৃথিবী আসলেই গদ্যময়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



