বাস্তবতা বড্ড কঠিন,সময় খুব কঠোর।
কখন যে কাকে কোথায় নিয়ে যায়!
আমি এবং আমরা,আমরা যারা অসহায়
-যাদের কাছে আনন্দ বলতে;সামান্য একটা ঘুড়ির পেছনে
ছুটে গিয়ে,সেটাকে ধরতে পারাই সফলতা।
আমাদের জন্য প্রকৃতি খুব নির্দয় নির্মম,
আমাদের জন্যই প্রকৃতির সকল বিভৎস আয়োজন।
আমাদের না নিজ থেকে কোনও কষ্ট আসেনা,
তবুওতো কষ্ট আমাদের ছাড় দেয়না।
কারণে অকারণে বিভিন্নভাবে আমাদের ছোট হতে হয় বারে বারে।
তোমরা সুখে থাকো থাকবে,থাকাটাই কাম্য।
আমাদের পরিচয়?আমরা মধ্যবিত্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



