আজ আর নয় প্রেম নিবেদন
এ আর হওয়ার নয়।
মরণের খুব কাছাকাছি আমি আর তুমি।
এই যে দেখছো কাঠের টুকরা একটা
-শেষ অবলম্বন এটা;হয় তোমার না হয় আমার
-আঁকড়ে ধরে রওয়ানা দেবো তীরের দিকে।
হয় তুমি;নয় আমি।
বলছি মেয়ে;কেঁদে বুক ভাসাতে হবেনা।
তুমিই যাবে,আমি পুরুষ;মৃত্যু ভয় আমার নেই।
শেষবেলায় কথা কয়েকটা বলি
-একটু শোন মন দিয়ে
-কতোদিন বলা হয়নি কতোকিছু!
গাঞ্জাটা স্পর্শ করিনি কোনোদিন।
পরখ করিনি নেশাজাত দ্রব্য,অন্তুত: তুমি যেভাবে বলেছো।
অনেকেই আমায় বলেছে অনেককিছু এ নিয়ে।
আমি শুধু শোনেই গিয়েছি।
বলিনি;একটা শব্দও ও উচ্চারণ করিনি।
গাঁয়েও লাগাইনি এই জায়গাটাতে মনে হয়
-আমি খানিকটা গান্ধিবাদী।
এই কথাটাই খুব গভীরে প্রবেশ করেছিলো।
বিরাট একটা গর্ত হয়ে গিয়েছিলো ভেতরে।
সৃষ্ট সেই গর্তে বিরাট ক্ষত
আবর্জনায় ভরপুর সমস্তটা।
সেদিনের কথক ছিলে তুমি।
তবুও বলিনি ঘাতক।
অনেক করেছি অদৃশ্য কান্না।
পৃথিবীর কেউ দেখেনি;এ দেখার নয়।
উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে।
ঈশ্বর করেছিলেন হয়তো।
আমার প্রার্থনা তাই করেছিলেন কবুল।
মৃত্যুটা হচ্ছে ত্যাগের মধ্য দিয়ে।
শেষ ত্যাগের সাক্ষিটা থাকলে তুমি।
যাও তীরের দিকে।
বেচেঁ থাকার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে।
তোমার তো ঢের আছে।
হাস্যোজ্জ্বল মুখেই বলছি যাও তীরের দিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




