বহমান সময়ের থমকে যাওয়া মুহূর্তগুলো আমাদের মতো অপদার্থ তরুণদের কাবু করতে পারেনা কখনই।
একটু শুধু জ্বালাতন করে,কিঞ্চিৎ বিভ্রান্তিতে ফেলে।
প্রতিনিয়তই আমরা যুদ্ধ করে চলি,সম্মুখ দিকের প্রথম সারিটাই আমাদের দখলে থাকে।
আমাদের লড়াই কোনও ব্যাক্তি বিশেষের সাথে নয়,সময়ের সাথে;মাঝে মধ্যে পরিস্থিতির সাথে।
আর মাঝে মধ্যে তান্ডবলীলা চালাই অন্যায়কারীর বিরুদ্ধে।
অবিরাম শরীর থেকে নির্গত হয় সোডিয়াম সমৃদ্ধ পানি।
ঘর্মাক্ত অবস্থায় যবে ঘরে ফিরে আসি দিনের শেষে!কিছু না পেলে এক গ্লাস পানি খেয়েই শীতল হই দূর করে নেই সারা ক্লান্তি;ধনীর দুলালীরা যেটাকে বিশ্রাম বলেন আমরা সেটাকে বলি জিরিয়ে নেয়া।
একটু জিরিয়ে নিয়ে আবারও সেই উদ্দামতা।
আমাদের আপেক্ষিক জীবনে একটা জিনিসই ধ্রুবক যার নাম বিভ্রান্তি।
আত্মবিশ্বাসী হয়ে ওঠতে পারিনা অতোটা যার ফলে সুযোগটা নিয়ে নেয় কতিপয় আবাল।
এই আবালগুলো আমাদের সাথে পেরে ওঠেনা কিছুতেই।
জীবনটা আমাদের কাছে দুর্বিষহ নয় বরং আনন্দদায়ক।
বেঁচে থাকতে চাঁই এ নিয়ে।
বহুদিন পরেও এরকমই থাকতে চাঁই।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




