
তোমাকে হারিয়ে আমি কবিতা কে আঁকড়ে ধরেছি !
রাস্তায় রাস্তায় অনেক খুঁজে ক্লান্ত যখন আমি ,
তখন কবিতার মাঝে তোমাকে পেয়েছি !
উন্মাদ মন যখন আমাকে উত্তলা করে ,
তখন তুমি শান্ত হয়ে নেমে আসো কবিতা হয়ে !
সারাদিন শেষে যখন মৃদমন জানালার পাশে বসে ,
তখন সব আবেগ যেনো তোমাকেই খোঁজে !
রাত যখন গভীর হয়
তখন আকাশের তারা গুনে কাটে কিছুটা সময় ,
তার থেকেও আরো আরো অনেক বেশি সময় তোমার স্মৃতির মাঝে কাটায়
মিষ্টি চাঁদের আলো আজ যেন বিষন্ন লাগে
তোমার দেওয়া স্মৃতির মাঝে রুপকথা খুঁজে !
তাই সেই রূপকথায় এখন আমি থাকি
আর কবিতাতে তোমাকে রাখি !
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




