somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমায় পূর্ণতা। নয়তো অধরা।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তাকে চিনি সহস্র বছর ধরে। সেই গাঢ় নীল অবয়ব, ছলছলে চোখ, কোক-চিপস আর আন্তঃজেলা বাস টার্মিনাল। আমি প্রত্যেক রাতে স্বপ্নে দেখি সে একই চলচ্চিত্র। সে আমার কাছে কোন পাপ করেনি, একটু সান্ত্বনা চেয়েছিলো। আমি ভয়, ইতঃস্ততায় আর আনাড়ি ভাবনায় তাকে হারালাম, তোমায় হারালাম। সে কি যে অভিশাপ আমি কুড়োলাম তা শুধু বিধাতাই জানে। তারপর বাসের ভেতর থেকে তোমার শহর দেখেছি, হয়তো বারবার চেয়ে তোমাকেই খুঁজেছি। কিলোমিটার পোস্টে নামটা দেখলে থমকে দাড়াই! এ শহরেই আমার আপন কেউ এখনো আসে, ঈদের ছুটিতে, জরুরী নিমন্ত্রণে কিংবা অভ্যাসবশত। আমিও তোমাকে এখন অভ্যাসবশত মনে রাখি। অভ্যাস এর সর্বোচ্চ পর্যায় কি? ইন্সটিঙ্কট!!

নতুন শহর। ধিক ধিক আগুন জ্বলে সে শহরে। তোমাকে খুঁজি আনাচে কানাচে। বিশ্ববিদ্যালয় দরজায়, ফুটপাথে আর বইয়ের দোকানে। এখনো তোমার সব থেকে প্রিয় বস্তু বই তাই না? ইস আমি যদি বই থেকেও প্রিয় হতে পারতাম! এখানে বইকে আমার চিরশত্রু মনে হয়। ধানমন্ডিই তো হবে তাই না? রোড নম্বর আমার ঠিকঠাক মনে নেই। বড়সড় বিউটিপার্লার আছে সেখানে। ঠিক তার বিপরীতে বসে ছিলাম টানা কয়েক ঘন্টা, তোমার অপেক্ষায়। রুপালী রঙয়ের শার্ট আর কালো সানগ্লাস, আমিই ছিলাম সেই ফেব্রুয়ারির রোদে।

একটা ভিতর গোঁজা মানুষ ফিরে এল। পাঁচ মিনিট সময় চেয়েছিলাম তোমার থেকে। হুট তুলে রিকশা মামাকে বেরিয়ে যেতে বললে। আশেপাশের সব চোখ আমাকে দেখছে, প্রত্যেকটা রিকশাওয়ালাও আমার দিকে করুণা দেখালো শুধু তুমি বাদে। জীবনের প্রথম কোন মেয়েকে যন্ত্রণা দিচ্ছি সামনা সামনি। নিজেকে বিটুমিন ঢালা রাস্তার ভিতর আবিষ্কার করতে ইচ্ছা হয় আমার। তুমি তখন অনেক দূরে। তিন চাকা ক্রিং ক্রিং করে চলছে, সবসময় যেমন চলে। কালো চোখের চশমার মানুষও কাঁদে! হু হু করে নদী বয়ে চলে। বইমেলায়। ফেব্রুয়ারিতে!
অনেকটা সময় হারিয়ে গেছে। ঈশ্বর যা দিয়েছিলেন তা কেড়ে নিতে খুবই ব্যস্ত। আমিও কিছু স্মৃতি হারাতে চাই, স্বইচ্ছায়। ঈশ্বর মনোযোগ দিবেন! কেড়ে নিবেন নাকি ফিরিয়ে দিবেন?

শুধু ভালো থেকো, আর কিছু নয়। যখন কাওকে সব থেকে বেশি ঘৃণা করছ সেই হয়তো তোমাকে সব থেকে বেশি ভালবাসছে, কল্পনায়। কি অদ্ভুত পৃথিবী, কি অদ্ভুত ভালোবাসা, কি অদ্ভুত সময় আর ঈশ্বর।

ক্ষমায় পূর্ণতা। শুধু ভালোবাসায় নয়। হোক হোক তাইই হোক।



। । সমাপ্ত । ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×