প্রথম ও শেষ বারের মত শুধু তারই জন্যে সকল কাজ ফেলে তার কলেজের সামনে অপেক্ষা করতাম। শুধু তারই সাথে যমুনার তীরে বসেছিলাম। শুধু তারই সাথে লং ড্রাইভে গিয়েছিলাম। শুধু তারই হাত ধরে বৃষ্টিতে ভিজেছিলাম। শুধু তারই সাথে ক্যাফের নির্জন কোনে বসেছিলাম অনেক সময়। শুধু তারই সাথে সারাদিন রিক্সায় ঘুরেছিলাম। আর শুধু তারই কারনে আজ ব্লগে লিখলাম। কারন আগামী সপ্তাহে তার শুভবিবাহ এবং আমি তাহার শুভবিবাহের দাওয়াতপত্র পেয়েছি। তবে সত্যিবলতে আমি তার শুভবিভাহের অনুষ্ঠানে যাবোনা। কিন্তু উপহার দিব। সে বাংলার ছাত্রী, তাই আমি তাকে দু'ই বাংলার বিখ্যাত লেখকদের সেরা ১০১ টি বই উপহার দিতে চাই। বাজেট কোন সমস্যা নয়। সমস্যা হচ্ছে সেরা বইয়ের লিষ্ট। আমার মনের অবস্থা বুঝতেই পারছেন। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি এবং আমি আমার না বলা কথাটি আর তাকে বলতে চাইনা। সে আমাকে বন্ধু ভেবেছে, বন্ধু হয়েই তার নতুন জীবনের সুখ কামনা করছি এবং করে যাবো। আর আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে আপনাদের পছন্দের সেরা বইয়ের একটি লিষ্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকুন, আর যে কথাটি বলি বলি করেও আপনার প্রিয় মানুষটিকে বলছেন না, তা আজই আপনার প্রিয় মানুষটিকে বলুন। তা না হলে আমার মত আপনিও .................
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।