somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিঠ বাঁচাতে আওয়ামী লীগার এর ভেক ধরছে শিবিরের ছাগুরা

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত এবং নিজেদের রক্ষা করতে জামাত-শিবির এবার নয়া কৌশল হাতে নিয়েছে। পিঠ বাঁচাতে নেতাকর্মীরা তাদের মোবাইল ফোনে ওয়েলকাম টিউনে বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করছেন। শুধু তাই নয়, অধিকাংশ জামাত-শিবির নেতাকর্মীরা নিজেদেরকে আওয়ামী লীগের মোড়কে সাজাতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও নিজেদের ঘরে টাঙ্গিয়ে রেখেছেন। অন্যদিকে গ্রেফতারকৃত জেএমবি নেতা সাঈদুর রহমান, সর্বহারা নেতা রাজু, শিবির ক্যাডার রিপন, মাসুদ ও আবদুল্লাহ জায়েদ বিন ছাবিদের রিমান্ডে পুলিশের কাছে দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই সারা দেশে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের। এ জন্য সারাদেশে ১৫ হাজার জামাত-শিবির নেতাকর্মীর সমন্বয়ে বিশেষ ডেথ স্কোয়াড গঠন করা হয়েছে বলেও সূত্র জানায়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জামাত-শিবির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগার সেজে নিজেদেরকে প্রশাসনিক বিচার ও জনরোষের হাত থেকে বাঁচাতে চাইছেন। তাদের মোবাইল ফোনে ওয়েলকাম টিউনে বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিজেদের ঘরে টাঙ্গানো এ কৌশলেরই অংশ। এছাড়া পরিচিত-অপরিচিত আওয়ামী পরিবারের লোকজনের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিচ্ছেন তারা। চিহ্নিত ও নাশকতার সঙ্গে জড়িত শিবির ক্যাডাররা দাড়ি- গোঁফ কেটে ক্লিন শেভড হয়ে ভোল পাল্টে ফেলছে। ইসলামের নামে সন্ত্রাসকারী ওইসব ক্যাডাররা এখন রীতিমতো জিন্স প্যান্ট-টি শার্ট পরে ঘুরে বেড়ায়। সাধারণ জামাত-শিবির নেতাকর্মীরাও এখন নানা জায়গায় লাঞ্ছিত হচ্ছে। তাই তারাও বেশভূষা ও চেহারাছবিতে আধুনিক ও স্মার্ট সাজছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাকর্মীদের পর্যবেক্ষণ করে এর সত্যতাও পাওয়া গেছে। ঢাকা মহানগর জামাত কার্যালয় থেকে গ্রেফতার ২৫ জামাতির বেশিরভাগের বেশভূষায় ধর্মীয় লেবাসের চিহ্নমাত্র ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক ডেমরার এক শিবিরকর্মী এসব তথ্য স্বীকার করে জানায়, তারা কৌশলে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতেও ঢুকতে চেষ্টা করছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু ও এ ইস্যুতে কোনঠাসা হয়ে পড়ার আগে-পরে জামাত-শিবিরের কেন্দ্রীয় নেতাদের সরাসরি নির্দেশ ও দিকনির্দেশনায়ই তারা এ কৌশল নিয়েছে বলেও ওই শিবিরকর্মী জানান।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৫৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×