somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত-নিয়ন্ত্রিত কাফেলায় হাজিদের টাকা আত্মসাতের অভিযোগ

১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭৬ জন হাজির কাছ থেকে কোরবানির পশুর দাম হিসেবে ৩০০ রিয়াল (প্রায় ছয় হাজার টাকা) করে আদায়ের পর ওই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি হজ কাফেলার বিরুদ্ধে। এ কাফেলা পরিচালনাকারী ইসকপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক প্রতিষ্ঠান হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত 'সমাজকল্যাণ পরিষদ'। হাজিরা অভিযোগ করেছেন, কোরবানির পশুর টাকা আত্মসাৎ করার পাশাপাশি তাঁদের নিম্নমানের খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। রাখা হয়েছে নোংরা আবাসিক হোটেলে।

সৌদি আবর থেকে মোবাইল ফোনে জাহাঙ্গীর আলম, আমিনুল হাছানসহ একাধিক হাজি মিডিয়াকে জানান, দেশে থাকতেই ইসকপ তাঁদের কাছ থেকে কোরবানির পশুর জন্য অগ্রিম ৩০০ রিয়াল করে নেয়। কিন্তু কোরবানি না দিয়ে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা। অবশ্য ইসলামী সমাজকল্যাণ পরিষদের হজ ও ট্রাভেলস বিভাগের কর্মকর্তা ইকবাল ফারুকী চৌধুরী এ অভিযোগ অস্বীকার করেছেন

ইকবাল ফারুকী মিদিয়াকে বলেন, 'হাজিদের টাকা আত্মসাতের প্রশ্নই ওঠে না। কোরবানির পশুর টাকা আত্মসাৎ করা হয়েছে_এটা কেউ প্রমাণ করতে পারলে তাঁকে ইনাম দিয়ে খুশি করে দেওয়া হবে।'

জানা গেছে, চট্টগ্রাম জামায়াতে ইসলামীর নেতাদের উদ্যোগে গঠিত ইসলামী সমাজকল্যাণ পরিষদ আগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবসা করত। সেই ইসলামী সমাজকল্যাণ পরিষদই এখন ইসকপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে লাইসেন্স নিয়ে হজ কাফেলা পরিচালনা করছে। চট্টগ্রামে জামায়াতের রুকন অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের ইসকপের সভাপতি এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আফসার উদ্দীন চৌধুরী সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার যাত্রার আগে ইসকপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ১৭৬ জন হজযাত্রীকে জানানো হয়েছিল, ইসকপ অলাভজনক হজ কাফেলা। তাই প্রাথমিকভাবে হাজিদের কাছ থেকে জনপ্রতি দুই লাখ ৮০ হাজার করে নেওয়া হলেও হজ থেকে ফিরে আসার পর ব্যয় হিসাব করে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু দেশে ফেরার আগেই পানি, খাবার, বাসস্থান ও কোরবানি নিয়ে হাজিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে কাফেলার তত্ত্বাবধানকারী শফিউল আলম সোবহানী দাবি করেন , পশু কোরবানি নিয়ে হাজিদের মধ্যে সন্দেহ সৃষ্টি হওয়ায় তাঁদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। নিম্নমানের পানি ও খাবার সরবরাহ এবং হাজিদের আবাসিক হোটেলে রাখার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হজ কাফেলায় কোনো সমস্যা নেই।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×