বেশ কিছুদিন ধরে সামহোয়ারের মেজাজ, পরিবেশ এবং রাষ্ট্রের স্বাধীনতার পক্ষ/ বিপক্ষ, রাজাকার/মুক্তিযোদ্ধা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে জোরালো তর্ক গড়ে উঠেছিল, কেউ ব্যবস্থার ভেতরে থেকেই প্রশ্ন দাড় করিয়েছেন, কাউকে কাউকে ব্যান করে দেয়া হয়েছে এবং সর্বশেষ মুকুল এবং অন্যরা যারা অনেকদিন ধরে সামহোয়ারে আছেন এবং বলতে গেলে ব্লগের প্রাণ, সারাক্ষণ ব্লগটিকে জমিয়ে রাখতেন তারা বেড়িয়ে গেছেন। এবং অবশেষে রাজাকার তোষনের অভিযোগের বৃত্ত ভেঙ্গে ব্লগের মালিক পক্ষের কিছু একটা করার চেষ্টা। পুরো প্রক্রিয়াটিই ইন্টারেষ্টিং, খুবই আগ্রোহদ্দীপক । এটা হতেই পারে। তবে অামার পর্যবেক্ষণ হলো: প্রথমত: এই পুরো প্রক্রিয়ায় পরিবেশন বা রেপ্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে ছিল, রাজাকার/মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ/ বিপক্ষ সজ্ঞায়িত হয়েছে, পূনর্সজাঞয়ণ ঘটেছে এবং রাজাকার কিংবা মুক্তিযোদ্ধা বর্গগুলোর নতুন করে শুধু অর্থই তৈরী হয়নি, প্রত্যয়গুলে।র সাথে'ফিলিংস অফ এটাচমেন্ট' তৈরী হয়েছে নির্দিষ্ট মানুষজনের। অার কে,কাকে,কিভাবে পরিবেশন করলো তার সাথে ক্ষমতার সম্পর্ক তো ছিলই। দ্বিতীয়ত, অামার অাশংকা হলো ব্লগের মালিক পক্ষের ঘোষনা: ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে । 'টিকে ঘিরে। ইতিহাস, ধর্ম ইত্যাদি প্রসঙ্গে কোন 'সত্য' অাদতে অাছে কিনা কিংবা নিছক 'সত্য'র তালাশ অাদতেই গুরুত্বপূর্ণ কিনা। অামার তৃতীয় বলবার কথাটি হলো এই ব্লগটি প্রেম পিরিতির অারাধনা, ইসলাম বন্দনা, স্বাধীনতার পক্ষ/ বিপক্ষ এই প্রসঙ্গগুলোর বাইরে যেয়ে সামাজিক প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, অথচ এটারই সুযোগ, প্রয়োজন ছিল সবচে বেশী। মেঘবার্তা, উত্তরসুরী যখন সীিমত পরিসরেই গুরুত্বপূর্ণ কাজ করছে তখন এক বিশাল বাংলাভাষীর সামহোয়ারে যেখানে লিখা যাচ্ছে বাংলায় সেখানে তো অারো ভালো কাজ হবার কথা। অথচ হয়নি। কেন?? সেটাই জিজ্ঞাসা।
সামহোয়ারে পরিসরের দখল নেয়ার লড়াই প্রসঙ্গ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।