somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলা না বলার কথা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন রাতের আগের রাতে, সারারাত ধরে বৃষ্টি হওয়ার ফলে, সূর্য উঠল একটু দেরী করে। ফযরের নামাযে যেতে পারল না, মাহি। নামাযটি বাসায় পড়ে নিল। এরপর, সে বাজার করা ও এক আন্টির সাথে দেখা করার আশায়, বড় ভাইয়ের নিকট থেকে টাকা নিয়ে বেড়িয়ে পড়ল। যে আন্টির সাথে সে (মাহি) দেখা করবে; তাকে সে দেখেছিল, প্রায় দুই বছর আগে। ঐ আন্টির সাথে আগেও হাঁটতে গিয়ে দেখা হয়েছিল, নতুন রাস্তায় (যে রাস্তাটিকে তারা নতুন রাস্তা বলে চিনে)। রাস্তায় যেতে যেতে মাহি ভাবে; আন্টির সাথে দেখা হলে, 'কী বলবে?' এবার একটু পিছনে ফিরে যাই............

২০১৫ সালের কোনো এক বৃহস্পতিবারে, এক আন্টির সাথে দেখা হয়। কারেন্ট বিল দেওয়ার সময়, যিনি দেখতে অবিকল তার মায়ের মতন। কিন্তু আজ, পাঁচ বছর পার হওয়ার পরে, ২০/০৪/২০১৭ তারিখে সে ভাবছে দেখা হবে, আন্টির সাথে? এই পাঁচ বছরের মাঝে, সে আন্টির বাড়ি খুঁজে পেল গত বছর। কিন্তু সে আন্টির বাড়ি খুঁজে পেল কীভাবে? একটা প্রশ্ন থেকেই যায়। দীর্ঘ দিন থেকে পুষতে থাকা কথাগুলো বলবে কীভাবে? এই উত্তর খুঁজতে খুঁজতে একদিন হাঁটতে বের হয়। আর পেয়ে যায় কাঙ্ক্ষিত আন্টিকে, তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে দেখে নেয়, তার বাসা ও তার সম্পর্কিত তথ্যগুলো। আজ সেই কাঙ্ক্ষিত দিন, সে মনস্থ করে যে, আজ তার কাছে গিয়ে বলবেই বলবে, তার মনের কথাগুলো। আগেররাতে বৃষ্টি হয়েছিল বিধায়, আজ একটু হিম-শীতল আবহাওয়া বইছে। এবার সে কথাগুলো ঠিক করে নেয়, যা বলবে ঐ আন্টিকে। আন্টির বাসার সামনে আসতেই দখে যে, আন্টি বারান্দায় দাঁড়িয়ে আছেন। কিন্তু তাকে আজ, এমন দেখাচ্ছে কেন? আবেগে বিভর হয়ে মনে মনে বলে, মাহি। সে আন্টিকে বুঝতে না দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার মনস্থ করে কিন্তু পরক্ষণেই চিন্তা করল যে, এটাই মক্ষম সময়। তাই আবার ফিরে এসে আন্টিকে আবেগ ভরা কন্ঠে সালাম দিয়ে বলল, 'আন্টি একটু নিচে আসবেন কী' কিছু কথা বলব। আন্টি একটু ভয়ে ভয়ে বললেন,' কিছু বলবে নাকি?' এরকম হাজারটা প্রশ্ন নিয়ে বললেন, 'দাঁড়াও, আসছি।' মায়া ভরা কন্ঠ মাহিকে আপ্লুত করে।

আন্টি নীচে এসে বললেন, 'বল বাবা! কী বলবে?' মাহি বলল, 'আপনার শরীর ভালো আছে? কয়েকদিন হ্য়, আপনি হাঁটতে বের হন না যে?' আন্টি বললেন, 'আমি বেশ কয়েকদিন যাবত অসুস্থ কিন্তু কী ব্যপার বল?' মাহি বলল,'আসলে আপনাকে একটি কথা বলব ভাবছি। আপনি অভয় দিলেই বলব। আন্টি বললেন,'তুমি বল?' মাহি বলতে শুরু করে,"আপনার চেহারা, গায়ের রঙ, কথা বলার ধরণ, শাড়ি পড়ার ধরণ, হাঁটা ও অঙ্গ-ভঙ্গি এবং আপনার হাসি সবকিছুই মিলে যায় আমার মায়ের সাথে। আপনাকে যদি আমি মা ডাকি, তাহলে কী আপনার খুব সমস্যা হবে?" আন্টি মায়া ভরা কন্ঠে বললেন,'তোমার মা, বুঝি নেই।' মাহি বলল,'বাইরে দাঁড়িয়েই বলব?' আন্টি বললেন,'দেখ দেখি কান্ড তোমায় বাইরে দাঁড় করিয়ে রেখেছি, একটু অপেক্ষা কর, আমি আসছি।' আন্টি চাবি আনতে গেলেন আর কিছুক্ষণ পর নীচে এসে দরজা খুলে দিয়ে বললেন, 'বল দেখি কী বলবে?'। মাহি বলতে শুরু করে এবং একপর্যায়ে কান্না করে দেয়। ফলে, আন্টি তাকে বুকে নিয়ে আদর করতে করতে বলে,' তুমি আমায় মা ডাকতে চাও ডাকবে? এতে দোষের কী'? মাহি হাসি নিয়ে বলে, আপনার নাম্বারাটা দেওয়া যাবে? আন্টি এককথায় বলে দিলেন, প্রেসার তো তাই ব্যবহার করি না।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×