প্রতিদিনের একঘেয়ে রুটিন শেষে হাঁটছিলাম। প্রথম কথা হল বুঝতে পারছিনা কোন দিকে হাঁটছি, তবুও ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি। কলা ভবনের অপরিচিত মুখ গুলো দেখতে দেখতে ধীরে সুস্থে হাঁটছি। ঠিক তখনই সামনে এক পরিচিত মুখের দেখা পেলাম। কলা ভবনের এক করবী গাছ থেকে ঝরে পড়ছে দুপুরের করবী। তুলে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। দুপুরের রোদ, দেয়ালের উপর মাধবী লতা, ফুটপাথে ঝরে পড়া বৃষ্টি ভেজা পাতা, আমি হাঁটছি, হাতে একটি করবী ফুল। আমার দুধারে রিকশার সারি, পথশিশুর হাতে শুকনো ভাঙ্গা ডাল, রোদে পোড়া তামা রঙ চুলের মহিলার অশ্রাব্য গালি। আমি হাঁটছি একটি করবী ফুল হাতে। খুব সাবধানে ধরেছি, তবুও মনে হচ্ছে এর গাঢ় হলুদ রঙে হাত ভরে যাচ্ছে। একেবারেই ভ্রান্তি। সেই ভ্রান্তি নিয়েই হাঁটছি, পিছনে খিচুড়ির গন্ধ, ডিজেলের পোড়া গন্ধ, মাথায় এক গুচ্ছ কবিতার ব্যর্থ আলোড়ন, আর হাতে সেই ফুল। ডানদিকে বাঁক নিতেই তাকে দেখলাম। চশমার আড়ালে দুটি বুদ্ধিদীপ্ত চোখ, মুখে দুষ্টু হাসির আভাস দেখেই আমার হাতে লুকিয়ে পড়লো ছোট্ট করবী ফুল। হলুদ করবী সহসা হয়ে যেতে চায় লজ্জাবনত রক্তকরবী। অবশেষে গোধূলি নামে, চোখে আঁধার ঘনিয়ে আসতে থাকে। আমি তখনও হাঁটছি দিনের শেষ বাসটার দিকে। “পৃথিবীর মুখে তুড়ি দিয়ে দিয়ে দুটি হৃদয় সেই” জীবনানন্দ দাশের কবিতার এক পঙক্তি মাথায় আসছে, পরের গুলো সত্যি মনে নেই। ফিরতি মানুষের ভিড়ে থেমে আছে বাস। শহুরে সবুজ পানির স্রোতে তখন সূর্যও তখন অস্তগামী। বাস থেকে নেমে আবার হাঁটছি। তখন ঠিক জীবনানন্দের কবিতার মতোই অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রোদ। পাশে চলছে দিনের শেষ ট্রেন। হয়তোবা এটাই সেই ট্রেন যাতে শত অচেনা মুখের সাথে আমার প্রিয়মুখ, আমিও পাড়ি দিতে চেয়েছিলাম ঐ পথ, যেখানে শাল গজারীর প্রহরীর সবুজ শান্তি। ওকে বলা হয়নি কখনও। আমি হাঁটছি। না, হাতে আর করবী ফুলটা নেই, অঞ্জলি দিয়েছি আপন ঠিকানায়। বেদীহীন দেবতার মুক্তমন্দিরে, ওর শুভ্র হাতে। দিন শেষে শূন্য হাতে এখন করবীর হলুদ রঙ আর চড়ুই পাখির ডানার গন্ধ। খোলা আকাশে তাকাই, হঠাৎ ঝাপসা চোখে কবিতার পরের কিছু পঙক্তি মনে পড়ে যায়- “তবুও আকাশ জয়ের বাসনা, দুঃখের গুলি সে যেন ঢিল, আমরা দুজনে বেগুনি আকাশে সোনালি ডানার শঙ্খচিল।”
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।