"ভালবাসার আবেগ"
লিখাঃ নাহিদ হোসাইন
আমি ধরতে গিয়েও ধরতে পারিনি তোমার হাত,
সেই হাত রাঙানো ছিল লাল রঙে।
আমি কাঁদতে গিয়েও কাঁদতে পারিনি,
চোখ ভিজেগিয়েছিল তোমার অশ্রুতে।
কিছু স্মৃতি এখনো আমায় কাঁদায়,
আজো মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায়,
কেন এত কষ্ট দিয়ে নিজেও কষ্ট পেলে?
কেন অবেলায় হারিয়ে গেলে?
জানিনা কোন অবহেলায়,
জানিনা কিসের নেশায়,
ভুল বুঝে ভালোবাসার চাঁদর ছিঁড়ে চলে গেলে তুমি।
জানি ফিরবে না, তবুও থাকবো অপেক্ষায় আমি।
কাছে পাওয়ার আগে হারিয়ে ফেলেছি তোমাকে,
কেন হারিয়ে গেলে ঠিকানাবিহীন দেশে?
তোমাকে ভালবেসেছি হৃদয়ের মণিকোঠায় যতনে সাজিয়ে রাখবো বলে,
সারাটিজনম ভালবাসবো বলে,
পারবো না তোমার মত নিষ্ঠুর হতে, পারবো না তোমাকে ভুলে যেতে।
কারণ সত্যিকারের ভালবাসা একবারি হয়, আমি ভালবাসি তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



