অপেক্ষার প্রহর
~~মোঃ নাহিদ হোসাইন~~
শুধু তোমার জন্য এই মনে সপ্নগুলো হায়,
শুধু তোমায় নিয়ে ভাবতে ভাবতে দিন কেটে যায়,
ভালবাসা নিয়ে তুমি করেছ ছলনা,
অবুঝ মনটা তোমায় ভুলতে পারেনা।
শুধু তোমার কথা বার বার মনে পরে,
শুধু তোমায় ভেবে আজো চোখে অশ্রু ঝরে,
আমার জগতে আমি ছিলাম একা,
কেন হঠাৎ তুমি দিলে দেখা?
অবাক নয়নে দেখেছিলাম তোমার মিষ্টি হাসি,
তারপর বলেছিলাম তোমায় ভালবাসি,
এসেছিলে তুমি আমার চোখের কোনে,
আগলে রেখেছিলাম তোমায় মনের গহিনে।
ভুল বুঝে কেন তুমি গেলে হারিয়ে,
আমি আজো আছি তোমার অপেক্ষায় দাড়িয়ে।
আমি কেঁদেছি খুব তবুও তুমি এলেনা,
দু চোখের অশ্রুজল আজো থামলনা।
ভালবাসি তোমায় আমি বুঝলেনা কখনও,
ভুলতে পারছিনা তোমায় আমি এখনও,
ভুল বুঝে আমাকে করেছ তুমি পর,
ফিরলেনা তুমি, থাকবে অপেক্ষার প্রহর।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



