somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহিদ ২০১৯
এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

পুলিশের সাপ্তাহিক ছুটি কেন প্রয়োজন ?

২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিন্তা করুন একবার আপনি সকাল ৫ টায় ঘুম থেকে উঠে কোনরকম দু চারটা দানাপানি মুখে দিয়ে ঠিক ৬ টা থেকে ট্রাফিক সিগনাল সামলানো শুরু করলেন।সেই যে শুরু হল একদম দুপুর ২টা/২.৩০ পর্যন্ত টানা ডিউটি।কোন কোন দিন আবার ভিআইপি মুভমেন্টের কারণে ৪টা/৫টা বেজে যাওয়াও অস্বাভাবিক না।তার উপর মাসে দুইদিন আবার নাইট ডিউটি।তারপর আপনি সারাদিনের বাস-ট্রাকের কালো ধোঁয়া,ধুলোবালি মাখা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে গেলেন।পরিবারকে সময় দিলেন,বাজার করলেন,সন্তানদের পড়াশোনা দেখভাল করলেন আরও কত কাজ।রাত শেষে আবার সেই একই রুটিন।এভাবে প্রতিদিন,পুরো সপ্তাহ,পুরো মাস।কেমন বোধ করবেন ?

এটা একজন পুলিশ ট্রাফিক কনস্টেবল,সার্জেন্টের প্রতিদিনকার ডিউটি শিডিউল।থানা কিংবা ব্যারাকে যেসব পুলিশরা কর্মরত থাকে তাদের অবস্থা আরও দূর্বিষহ। হ্যাঁ এখন আমরা যুক্তি দিয়ে বলতেই পারি যে পুলিশ ২৪ ঘন্টা অন ডিউটি।সে এই চুক্তিতেই চাকুরিতে আসে।সত্য। কিন্তু পুলিশ তো মানুষই।আপনি,আমি,আমাদের বাবা,মা,চাচা,ভাই,বোন থেকেই কেউ না কেউ পুলিশে যাচ্ছে দেশকে সেবা দেবার জন্য।পুলিশ তো কোন রোবট না যে তার আরাম আয়েশের দরকার পড়ে না।তার পরিবারের সাথে সময় কাটানোর প্রয়োজন হয় না।

অন্যান্য সরকারি-বেসরকারী চাকুরীজীবিরা যেখানে ২দিন/১ দিন করে সাপ্তাহিক ছুটি ভোগ করছে তার থেকে পুলিশকে এভাবে সাপ্তাহিক ছুটি বঞ্চিত রেখে একজন পুলিশের থেকে সবসময় সঠিক সেবার পাশাপাশি সুব্যবহার আশা করা কতটুকু যুক্তিযুক্ত ?ঢাকা শহরের মত যানজটপূর্ণ শহরে ১০ মিনিট একটা ট্রাফিক সিগনালে আটকা পড়ে থাকলেই যেখানে অসুস্থতা অনুভব হয় সেখানে দিনের পর দিন টানা ডিউটি পালন করা মানুষগুলোর শারীরিক-মানসিক স্বাস্থ্যের দিকটি কে দেখবে ?

পুলিশের প্রথম শ্রেনীতে যারা কর্মরত আছেন তাদেরও সাপ্তাহিক কোন ছুটি নেই কিন্তু বাস্তবতা বিবেচনায় দেখা যায় বড় পজিশনে থাকলে আপনা আপনি থেকেই একটা ছাড়ের জায়গা তৈরি হয়ে যায়। তারা নিজেদের সুবিধামত সময় ঠিকই বের করে নিতে পারছে। কিন্তু যারা এস.আই,এ.এস.আই,কনস্টেবল বা তারও নিচে কর্মরত তাদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকছে না।অথচ জনগণের সাথে এদেরই সরাসরি সম্পৃক্ততা থাকে।

পুলিশের দূর্নীতি সেটি একটা ভিন্ন প্রসঙ্গ।তা নিয়ে এখানে আলোচনা করতে চাই না।কিংবা এটাও বলতে চাই না যে শুধুমাত্র সাপ্তাহিক ছুটি নেই বলেই অনেকে পুলিশের বাজে আচরণের শিকার হন।তবে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিবেচনায় পুলিশ সপ্তাহে অন্তত একদিন ছুটি প্রাপ্তির দাবিদার।আর সেটা অনেকভাবেই করা যেতে পারে।সরকার এবং বাংলাদেশ পুলিশের এ ব্যাপারে মনযোগী হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×