somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহিদ ২০১৯
এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

Daily Star কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নূন্যতম লজ্জাবোধ থাকা উচিত Daily Star পত্রিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন কি না সে তর্কে যদি না-ও যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের কোন ভূমিকা ছিলনা। শতবর্ষে এসে নবাব স্যার সলিমুল্লাহ, বঙ্গবন্ধুর সাথে রবীন্দ্রনাথের ছবি বড্ড বেমানান। এখানে তার ছবির বদলে সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ফজলুল হক, বালিয়াটির জমিদার (জগন্নাথ হলের নামকরণ হয় তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে) কিংবা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ছবি থাকতেই পারতো। যে ইতিহাসেই নেই তাকে জোর করে ইতিহাসে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। যারা এই চাষাভুষার দেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শ্রম-মেধা-সম্পত্তি ব্যায় করল তাদের যথাযথ সম্মান আর রইলো কোথায়!

সারা ইন্টারনেট জগতে ঘাঁটাঘাঁটি করেও "ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা কি ছিলো? " এর কোন উত্তর পাবেন না। যা পাবেন তা হল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করেন নাই এই নিয়ে বড় বড় লিখা। বিষয়টা অনেকটা এমন যে আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন "কি মিয়া বিয়াশাদি করবা কবে?" আর উত্তর পাইলেন "না ভাই,আমি তো ভাবীর দিকে ঐ নজরে তাকাই না।" অনেকে যুক্তি দিতে পারেন ১৯৩৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি প্রধান করা হয় এই জন্যেই বোধহয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসে জুড়ে দেয়া যায়। ধরে নিন কাল যদি বর্তমাম ভিসি আক্তারুজ্জামান স্যার কে ইউরোপের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিগ্রি প্রদান করে তারা কি তাকে তাদের শতবর্ষের কোন প্রতীকী ছবিতে স্থান দিবে ?

রবীন্দ্রনাথ নিঃসন্দেহে এই উপমহাদেশের শ্রেষ্ঠ সাহিত্যিক কিন্তু তার মানে এই না যে দেশের উপরের সারির একটি পত্রিকা তাকে জোর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসে জুড়ে দিবে।এটা ইতিহাস বিকৃতি। এভাবেই একটু একটু করেই ইতিহাস পরিবর্তন করা হয়। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ডেইলি স্টারের এই নিকৃষ্ট ইতিহাস বিকৃতির নিন্দা জানাচ্ছি।
(ছবিটি ১-৭-২১ ডেইলি স্টার পত্রিকায় প্রথম পাতায় CELEBRATING 100 YEARS OF UNIVERSITY OF DHAKA,University of Hope শিরোনামে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×