somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

❝গ্লোরিয়াস রিভলিউশন অফ ১৬৮৮❞

০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬৮৫ সালের কথা, তৎকালীন বৃটেনের রাজা চার্লস দ্বিতীয় এর কোন সন্তান না থাকার কারণে তার সিংহাসন পেয়ে যান রাজার ছোট ভাই জেমস দ্বিতীয়। জেমস দ্বিতীয় ছিলেন ক্যাথলিক খ্রিস্টান। তিনি সিংহাসনে বসেই ক্যাথলিকদের ক্ষমতা বৃদ্ধি শুরু করেন। তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ পদ এবং সেনাবাহিনীর বড় বড় পদে ক্যাথলিকদের নিয়োগ দেন। তিনি এমন কিছু আইন তৈরি করেন যাতে করে ক্যাথলিকরা বেশি স্বাধীনতা এবং ক্ষমতা ভোগ করতে পারে।

এ সবকিছু দেখে বৃটেনের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা বিচলিত হয়ে পড়ে। প্রোটেস্ট্যান্টরা ভাবতে শুরু করেন জেমস দ্বিতীয় ব্রিটেনকে একটি পুরোপুরি ক্যাথলিক রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। তাদের এ ধারণা আরও পাকাপোক্ত হয় যখন রাজা জেমস দ্বিতীয় তৎকালীন রাজ্য সংসদ রদের ঘোষণা দেন। তিনি সংসদে তার নিকটস্থ লোকদের নিয়োগ দিতে থাকেন যাতে করে সংসদেও রাজার সর্বোচ্চ ক্ষমতা বজায় থাকে।

কিন্তু এত কিছুর পরও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আশার আলো খুঁজে পান রাজার মেয়ে মেরির মধ্যে। রাজা জেমস দ্বিতীয় ক্যাথলিক হলেও মেরি ছিলেন প্রোটেস্ট্যান্ট। আর তখন অব্দি রাজার কোন ছেলে সন্তান না থাকায় স্বভাবতই রাজার মৃত্যুর পর মেরি বৃটেনের রানী হতেন।
কিন্তু বিধিবাম রাজার দ্বিতীয় স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং রাজা ঘোষণা করেন তিনি তার এই সন্তানকে ক্যাথলিক হিসেবে বড় করবেন।

এ সবকিছু দেখে প্রোটেস্ট্যান্ট ধর্মগুরুরা রাজার নিকটস্থ কিছু কর্মকর্তাদের সাথে মিলে মেরির স্বামী উইলিয়াম অফ অরেঞ্জ কে ব্রিটেন আক্রমণের জন্য চিঠি পাঠালো। উইলিয়াম অফ অরেঞ্জ ছিলেন ডাচ সর্বাধিনায়ক। প্রতিবেশী ফ্রান্সের সাথে তার যুদ্ধ লেগেই থাকত তিনি ভাবলেন যদি তিনি বৃটেনের রাজা হয়ে যান তবে বৃটেনের সহায়তায় তিনি ফ্রান্স আক্রমণ করতে পারবেন।
অবশেষে ১৬৮৮ সনে উইলিয়াম অফ অরেঞ্জ ৩৫ হাজার সৈন্য নিয়ে ব্রিটেনে উপস্থিত হন। রাজা এক সবকিছু দেখে মৃত্যুভয়ে ফ্রান্স পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তার নিকটস্থ কর্মকর্তাদের নিকট বন্দি হন। কিন্তু মাসখানেক পর দ্বিতীয় চেষ্টায় তিনি ফ্রান্স পালিয়ে যেতে সক্ষম হন। ফ্রান্সের তৎকালীন রাজা ছিলেন জেমস দ্বিতীয় এর চাচাতো ভাই লুই চোদ্দ।

এদিকে উইলিয়াম অফ অরেঞ্জ বৃটেনের নতুন রাজা এবং স্ত্রী মেরি রানী নির্বাচিত হন। উইলিয়াম অফ অরেঞ্জ পুনরায় সংসদ প্রতিষ্ঠা করেন। তিনি ডিক্লারেশন অফ রাইটস বিল পাস করার মাধ্যমে বৃটেনের রাজতন্ত্রের ইতিহাসই পরিবর্তন করে দেন। এই বিল পাস হওয়ার ফলে সংসদে জনগণের মতামতের গুরুত্ব বৃদ্ধি পায়। রাজার সিদ্ধান্তে বাধা প্রদানের ক্ষমতা অর্পিত হয় সংসদের উপর। যার ফলে প্রথমবারের মতো ব্রিটেন একটি সাধারণ রাজতন্ত্র থেকে হয়ে ওঠে সাংবিধানিক রাজতন্ত্র।

এই বিলটি পরবর্তীতে বিল অফ রাইটস নামে পরিচিতি পায় এবং সময়ের সাথে সাথে বৃটেনের রাজার ক্ষমতা হ্রাস পেতে পেতে আজকের অবস্থানে এসে পৌঁছেছে। ইতিহাসের পাতায় রক্তপাতহীন এ বিপ্লব ❝গ্লোরিয়াস রিভলিউশন অফ ১৬৮৮❞ নামে লিপিবদ্ধ হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×