ষড় ঋতুর প্রথম ঋতু বলেই হয়তো গ্রীস্মের এতো তেজ। প্রখর সূর্যেরতাপে চারপাশে এখন ভ্যাপসা গরম। এই দহন দিনে বাইরে বের হওয়া একটা বিরক্তি কর ব্যাপার। আর এ সময়ে নিমন্ত্রন মানেই অনেকের কাছে দুঃশ্চিন্তার বিষয়।
দিনের সাজঃ গরমে বাতাসে আদর্্রতা বেশী তাই ঘাম বেশী হয়। এর ফলে লোম্পকুপ বন্ধ হয়ে যায় আর ত্বক কালো দেখায়। সেজন্য মেকআপের আগে ত্বক পরিস্কার করবেন। এরপর মুখে বরফ লাগাবেন এরপর তুলার সাহায্যে টোনার লাগাবেন সারা মুখে। লিকুইড মেক-আপ লাগাবেন না। চোখে গোলাপী বা হালকা রংয়ের আইশ্যাডো লাগাবেন। চোখের উপর কালো আই লাইনার আর নীচে পেন্সিল ব্যবহার করুন। ঠোঁটে হালকা রঙের লিপিষ্টিক এবং গালে হালকা গোলাপী ব্লাশার ব্যবহার করুন। পছন্দ অনুযায়ী হালকা রঙের পোষাক পরুন। সাথে মুক্ত / ছোট মাটি / বাশ / বেতের রভীন ছোট গহনা পরতে পারেন। ফ্রেঞ্চ নট অথবা উচুঁ করে খোঁপা করতে পারেন।
রাতের সাজঃ রাতের সাজ সবসময় দিনের চেয়ে ভারী হবে। প্রথমে ত্বকের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন লাগিয়ে ফেস পাউডার লাগান এরপর সুন্দর করে ভ্রু আকুন এবার আই শ্যাডো লাগান। চোখের পাতায় যে রং লাগাবেন নীচে সেই রংটাই হালকা করে টেনে দিন। এরপর চোখের উপর আইলাইনার এবং পাপড়ীতে ঘন করে মাশকারা লাগান। চোখের নীচে কাজল লাগান। চোখটা গাঢ করে সাজালে ঠোটে হালকা রংয়ের লিপিষ্টিক দিলে ভাল লাগে চুলটা সামনে সেট করে পিছনে খোপা অথবা বেশী করতে পারেন। পোষাকের েেত্র আরাম দায়ক পোশাক বেছে নিন।
(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




