সিলেটবাসীর কপালে আরও কত যে দুঃখ আছে তা বলা মুশকিল!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রসঙ্গ কিন ব্রিজে ফাটল
সিলেটের কিন ব্রিজ নিয়ে পলাশ আহমদের লেখা সংবাদে লম্বা একটি মন্তব্য লিখেছিলাম কিন্তু নেটে সমস্যার কারনে প্রায় ১৫মিনিটের লেখা মন্তব্যটি আর প্রকাশ করা গেলনা বরং লেখাটিও হাওয়া হয়ে গেল। সিলেটবাসীর জন্য সিলেটের বড় বড় নেতারা অনেক করেছেন। তবে তাদের মধ্যে অন্তর্কলহের (কইন মারামারি) কারণেই সিলেটবাসীর অপুরণীয় তি হয়ে গেল, হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বন্ধ হওয়ার সম্ভবনাও দেখা যাচ্ছেনা। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সিলেটের কৃতি সন্তান মরহুম স্পীকার হুমায়নুর রশীদ চৌধুরী সাহেব মেয়াদোত্তীর্ণ কিন ব্রিজটি ভেঙ্গে সেস্থলে ৪লেন বিশিষ্ট একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এবং ব্রিটিশ সরকার এর নকশা থেকে শুরু করে সমুদয় ব্যয়ভার বহনের জন্য অর্থ বরাদ্ধ করে তা পাঠিয়েও দিয়েছিল। কিন্তু পরবর্তীতে চারদলীয় জোট সরকার মতায় আসার পর চামচা, দালাল, বাটপারদের কুমন্ত্রনায় কারিশমা দেখানোর জন্য সিলেটের আরেক কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী এম.সাইফুর রহমান ৪ লেনের পরিবর্তে সেখানে ঝুলন্ত ব্রীজ নির্মাণের ঘোষনা দেন। পরবর্তীতে ঝুলন্ত সেতুর মুলা কিছুদিন ঝুলার পর চামচা, দালাল, বাটপার যারা সাবেক অর্থমন্ত্রী এম.সাইফুর রহমানের চারপাশে সবসময় ঘুর ঘুর করতো তাদেরই কুমন্ত্রনায় ঝুলন্ত সেতুর পরিবর্তে এই শত বছরের পুরনো ব্রীজটি যথাস্থানে রেখে এর সংস্কার ও রঙ চঙয়ের নামে বেশ কয়েক কোটি টাকা লুটপাট করতে সম হয় এবং কাজিরবাজার ও শেখঘাটের পার্শ্বে আরেকটি ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু হয়। কিন্তু ফখরুদ্দিনের ফুলের মতো পবিত্র সরকার আসার পর সেই সেতুটির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। দেখা যায় কিছু খাম্বা দাড় করানো আছে কিন্তু কাজ হচ্ছে না। এদিকে দালাল বাটপার চামচারা নিজের আখের গোছাতে সম হলেও সিলেটবাসীর জন্য সৃষ্টি হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। নদীর এপার থেকে ওপারে যেতে হলে কত যে দুর্ভোগ পোহাতে হয় তা একমাত্র ভুক্তভোগিরাই জানেন। এতদিন গাদাগাদি করে মোবাইল টাকাপয়সা পকেটমার টাউট বাটপারদের হাতে খুইয়েও নাহয় কিনব্রিজদিয়ে হেটে হেটেও পার হওয়া যেতো সুরমা নদী। আজ হঠাৎ করে ফাটল দেখা দেওয়ায় সে পথও বন্ধ। এদিকে পথচারিদের কষ্টের সীমা নাই। অপরদিকে কোটি কোটি টাকা যারা পকেটস্থ করেছে সেসব দালাল বাটপাররা হয়তো দাত বের করে হাসছে আর বলছে ফাটল মেরামতের নামে আবারও বড় অংকের দান মারা যাবে। নিজে না পেলেও জাতি ভাইতে পাবে। তবে এর অবসান ২০২১ সালের পুর্বে হবে বলে এখনও ভাবা যাচ্ছে না।
সিলেটবাসীর কপালে আরও কত যে দুঃখ আছে তা বলা মুশকিল!
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।