চোর
নাজমুল ইসলাম মকবুল
কালা বিলাই কালা বিলাই বিশ্ব সেরা চোর
জনগনে দেখলে বলে দুর দুর দুর।।
সত্তর লাখের বস্তা নিয়া পড়ল যখন ধরা
পথ না পেয়ে বলে বিলাই এখন কিযে করা
পুরাতন সুর বদল কইরা ধরে নতুন সুর।।
আল্লাহ পাকের নামের সাথে করলো বেয়াদবী
মুখটা তাহার কালা বিলাইর মূর্ত প্রতিচ্ছবি
উজিরে খামাখা হইছে কইরা কতো জোর।।
চোরের দশদিন সাউদের একদিন পাপ হলে বালিগ
হাতেনাতে ধরাইয়া দেয় তারই এক কলিগ
নায়ক থেকে ভিলেন হইয়া মাথায় করে ঘুর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



