somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডায় পি.আর. প্ল্যাসিড

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডায় পি.আর. প্ল্যাসিড
লেখক কবি সাহিত্যিকেরা হচ্ছেন সমাজের পরিচ্ছন্ন আলোর দিশারী

সিলেট লেখক ফোরাম আয়োজিত জাপান থেকে প্রকাশিত একমাত্র বাংলা মিডিয়া বিবেক বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক পি.আর.প্যাসিডকে নিয়ে সাহিত্য আড্ডা গত ৩১ আগস্ট শনিবার বিকেলে সিলেটের লালটেক, কামালবাজারস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পি.আর.প্যাসিড বলেন, লেখক কবি সাহিত্যিকেরা হচ্ছেন সমাজের পরিচ্ছন্ন আলোর দিশারী। আমরা দেশ বিদেশে সে আলো ছড়িয়ে দিতে চাই। কিন্তু প্রবাসের যান্ত্রিক বলয়ে থেকে সাহিত্য চর্চা, পত্র পত্রিকা বের করা, সাহিত্য সংস্কৃতির পৃষ্টপোষকতা করা কঠিন। শত ব্যস্থতার মধ্যে এবং সম্পুর্ণ প্রতিকুল পরিবেশে বসবাস করেও একমাত্র নাড়ির টানে বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সাহিত্যের জয়গান গাওয়ার ল্েয সুদুর জাপানের টোকিও থেকে পত্র পত্রিকা প্রকাশ করে যাচ্ছি। এতে বিশ্বের প্রতিটি দেশে বসবাসরত বাঙ্গালীদের উৎসাহ ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করছে। তারই ধারাবাহিকতায় হযরত শাহজালালের সিলেটে আমাকে নিয়ে সিলেট লেখক ফোরাম’র আজকের ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা আমাকে উজ্জিবিত করেছে । সাহিত্য চর্চায় দেশ বিদেশে লেখক ফোরাম’র বিভিন্ন কার্যক্রম ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন সিলেটবাসীর আতিথেয়তার সুনাম সুদুর জাপানের টোকিও থেকেও আমরা শুনতে পাই।
আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক আজম আলীর প্রাঞ্জল সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার আলীম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা এ.কে.এম মনোওর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোঃ আব্দুল মনাফ, অতিষ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বি এম সাজ্জাদ হোসাইন, দৈনিক আজকের বাণী সম্পাদক আলহাজ্ব আতিকুল ইসলাম, সমন্নিত উৎপাদক ও ব্যবসায়ী সমিতি বিশ্বনাথ উপজেলা সভাপতি মোঃ মধু মিয়া, সমাজসেবী ও শিানুরাগী নজমুল ইসলাম রুহেল ।
স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভ্পাতি লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক মোঃ গোফরান হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মাশুক আহমদ, সংগঠনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন, লিডিং ইউনির্ভাসিটির ছাত্র মো: মিজানুর রহমান, মিছবাহ কামালী , হাফিজ আফজালুল হক, মোহাম্মদ আব্দুল আজিজ, ক্রিকেটার জাহেদ আহমদ প্রমূখ।
বিদ্যালয়ের ছাত্র মোঃ ইমরান হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্যারডী গান ও আবৃত্তি পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী ছাদিকা জাহান মনি ও রেদোয়ানা আক্তার শাপলা।
শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ফোরাম নেতৃবৃন্দ, শাহ জালাল (র:) সাংস্কৃতিক পরিষদের সদস্যবৃন্দ, ইউনাইটেট ক্রিকেট কাব সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×