somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র মক্কায় সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডা সম্পন্ন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পবিত্র মক্কায় সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডা সম্পন্ন
স্বাধীনতা রার সংগ্রামে কবি সাহিত্যিকদের কলম পারমানবিকের চেয়েও শক্তিশালী

আন্তর্জাতিক অঙ্গণে বাংলা ভাষা ও সাহিত্যকে আরও বেশি প্রচার প্রসার এবং বিদেশীদের কাছে বাংলাকে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলার অভিযাত্রার অংশ হিসেবে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিশ্বে সিলেট লেখক ফোরাম’র প্রথম সাহিত্য আড্ডা। পবিত্র মক্কা মুকাররামার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সৌদি প্রবাসী লেখক কবি সাহিত্যিক সাংবাদিক ও সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে এক জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে।
সৌদি আরব সফররত ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ সদস্য কে.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন, সৌদি প্রবাসী লেখক ও সংগঠক ফিরদাউস চৌধুরী মিটু। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রার সংগ্রামে কবি সাহিত্যিকদের কলম পারমানবিকের চেয়েও শক্তিশালী। প্রবাসের যান্ত্রিক জীবনে সাহিত্য চর্চা, পত্র পত্রিকা প্রকাশ, সাহিত্য সংস্কৃতির লালন খুবই কঠিন কাজ। কিন্তু আমাদের মায়ের ভাষা বাংলার জন্য ১৯৫২ সালে এদেশের দামাল ছেলেরা জীবন দিয়ে বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এর চেয়েও কঠিন কাজ আমরা পারি। সিলেট লেখক ফোরাম’র আন্তর্জাতিক পরিমন্ডলে সাহিত্য আড্ডার দুঃসাহসিক অভিযাত্রায় আমরা অনুপ্রাণিত। ফোরাম নেতৃবৃন্দ আন্তর্জাতিক পর্য্যায়ের প্রথম সাহিত্য আড্ডা পবিত্র নগরী মক্কাতুল মুকাররামায় আয়োজন করায় সৌদি প্রবাসীদের প থেকে তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। ফোরাম’র সৃজনশীল কাজে সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রবাসীরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।
টেলিকনফারেন্সে ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, পবিত্র মক্কা নগরীতে সাহিত্য আড্ডার মাধ্যমে শুরু হলো আন্তর্জার্তিক পরিমন্ডলে আমাদের অভিযাত্রা। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জয়গান গেয়ে যেতে চাই বিশ্বব্যাপী। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ও সকলের সহযোগিতায় বিশ্বের ঐহিহাসিক স্থান তথা দেশে দেশে ফোরামের অভিযাত্রা ও সাহিত্য আড্ডা অব্যাহত থাকবে।
টেলিকনফারেন্সে ফোরামের সিনিয়র সহ সভাপতি লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিন বলেন, সিলেট লেখক ফোরাম আজ থেকে আন্তর্জাতিক সাহিত্য সংগঠনের মিছিলে শরিক হলো। এর পুর্বে আমরা আন্তর্জাতিক বিশ্বে বসবাসরতো লেখক কবি সাহিত্যিকদের নিয়েও সাহিত্য আড্ডা করেছি। তিনি ফোরাম নেতৃবৃন্দসহ সকলকে পবিত্র মক্কা মদীনা সফরের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ সদস্য কে.এম শফিকুল ইসলাম বলেন, পবিত্র বাইতুল্লাহ শরীফের নিকটে আমার প্রাণপ্রিয় সংগঠন সিলেট লেখক ফোরাম’র ব্যানারে ও সৌদি প্রবাসীদের সহযোগিতায় বিদেশে প্রথম সাহিত্য আড্ডার সূচনা করতে পেরে আমরা সত্যিই গর্বিত পুলকিত।
বর্ণিল এ সাহিত্য আড্ডায় আরও বক্তব্য রাখেন সৌদি নাগরিক আব্দুল্লাহ, সৌদি প্রবাসী মোহাম্মদ ইলিয়াস, আলহাজ্ব আবু তাহের, শাহ আলম, আব্দুল মুক্তাদির, মোঃ পারভেজ হোসেন, মোহাম্মদ জাকারিয়া, মারুফ আহমদ, মাসুক আহমদ প্রমূখ।

SAHITTO ADDA HOLY MOKKA: Click This Link
Click This Link


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×