তোমাকে আমি কোন সংজ্ঞায় সংজ্ঞাইত করবো
আমার জানা নেই।
জানা নেই কোন ভাষায় যত্ননেব তোমার।
ভালোবাসার এতোটুকু বাকি রাখিনি
যেখান থেকে আর একটু নিংড়ানো যায়।
স্পট করে তোমার মুখখানি ধরে রাখব
এমন স্পৃহা থাকা সত্বেও
সাধ্যে অকূলান আমি বারবার মুখথুড়ে পড়ি।
অথচ এই রক্তে মিশে আছো তুমি, ধমণীতে প্রবাহমান
শিরা-উপশিরায় টেরপাই তোমার নিমন্ত্রণ
হরমনে দেখি পৌরুষত্বের প্রজ্জ্বলন।
আহার, নিদ্রা, বিলাস কেবল তোমার দিকেই বহমান।
আমার সুর-ছন্দ, বেজে ওঠা
শুধু বঝে তোমারই আসক্তি।
অসহায় এই আমি জানিনা, কোন ভাষায় লিখি সে কথা।
কোন সংজ্ঞায় সংজ্ঞাইত করি তোমায়।
ইচ্ছেমত ভালবাসতে না পারার কষ্ট কতটা ভঙ্গকর
আমি ছাড়া জানেনা কেউ।
কতটা ঘোর অন্ধকার তুমি ছাড়া এই দুনিয়া
একবার এসে দেখে যাও সচোখ্যে সরজমিনে।
শুধু তোমার আরাধনায় বিভোর আমার প্রতিটি প্রহর
দিন, মাস, সমগ্র বছর।
পৃথিবীর কোন কোণায় দাঁড়ালে আর আড়াল হবে না তুমি।
বাতাসের কোন স্তরে কান পাতলে, শুনবো তোমার ডাক
কেমন করে থাকলে অনুভব করবো উপস্থিতি,
কতবার ভালোবাসি বললে ঝাঁপিয়ে যাবে তোমার বুক
ছুঁটে আসবে কেবল আমারই কাছে
ইহলোকের তামাম সুখ, সম্পর্ক পায়ে দোলে।
“ও সোনা, একবার আয় না ছুঁটে
যেভাবে পারিস”।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


