আবিদ শাহরিয়ার, নামটি শুনলেই মনে আসে শান্ত শিষ্ট একটি ছেলে, আপন গন্ডিতে সদা প্রানোচ্ছ্বল এক নীরব ভাষাময় চেহারা। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভার পরিচয় দিয়ে কেমন যেন নীরবেই প্রবেশ করেছিল। সেই নীরবতা ছাপিয়ে তার গান,তার ব্যবহার,মার্জিত আচরন সবার নজর কেড়েছিল তো বটেই একই সাথে সমসাময়িক তারকাদের চেয়ে যেন একটু বেশিই সাধারন দর্শক-শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছিল। তার চেহারায় এমন কিছু ছিল যে তা দেখে যে কোন মানুষের মনে মায়া জন্মাতে বাধ্য।
সেই মায়াময় নীরব মুখটি আজ চিরতরে স্তব্ধ। সমুদ্রের পানিতে ভেসে গেছে প্রানোচ্ছ্বল এক হৃদয়, মিষ্ট কন্ঠের অধিকারী এক যুবকের মায়া জন্মানো মিষ্টি হাসি আর সেই সাথে সকল স্বপ্ন।
মাত্রা নামক কোন এক বিজ্ঞাপনী সংস্থার বিজ্ঞাপনী কাজের শ্যুটিং এর জন্য কক্সবাজারে যায় আবিদ। আজ শুক্রবার বিকেলের দিকে কাকলী পয়েন্টে গোসল করতে নামে বন্ধু মোস্তাকিম,সোহেল আর আশিক কে সাথে নিয়ে। কিন্তু উন্মত্ত বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যায় সবাই।আটকা পড়ে গুপ্তখালের মরনফাঁদে। স্থানীয় লোকজন দেখে উদ্ধারে এগিয়ে আসে। মুমূর্ষ অবস্থায় আবিদ ,মাত্রার কর্মকর্তা মোস্তাকিম আর সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতেল ভর্তি করা হলে প্রথাগত নিয়ম অনুযায়ী কর্তব্যরত চিকিতসক আবিদ ও মোস্তাকিমকে মৃত ঘোষণা করে, সোহেলকে প্রাথমিক চিকিতসা দেয়ার পরে তাকে ছেড়ে দেয়া হয়।
অসংখ্য ভক্তকূলের হৃদয় কাঁপিয়ে চলে গেলেন আবিদ শাহরিয়ার।
এখানে একটি ফুটেজ আছে।
প্রথম বার ক্লোজ আপ ওয়ান প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় অংশ নেয় আবিদ, রবীন্দ্র সঙ্গীতে পারদর্শী এই শিল্পীকে প্রথমে দর্শক কদর করেনি তাই প্রথম দিকেই বাদ যায়, পরবর্তীতে দর্শকের ভোটেই ঐ মঞ্চে তার প্রত্যাবর্তন হয়। কিন্তু ক্লাসিক শিল্পীদের আমরা যে কদর করি না তা আর একবার প্রমান করে বাদ পড়ে আবিদ। তবে ট্র্যাক থেকে ছিটকে যাননি। একই সাথের রাতারাতি শিল্পী হয়ে যাওয়া তারকারা টাকার পিছনে ছুটে পাড়া মহল্লার কনসার্টগুলোতে গিয়ে সস্তা হয়ে যায়, অথচ তারই সাথে ধৈর্যের পরিচয় দিয়ে আবিদ ঠিকই তার গান গাইতে থাকে এবং চর্চা করে যায়। বাজারে তার এলবামগুলো ঠিক অতটা জনপ্রিয় না হলেও যারা সমঝদার তাদের মনে ঠিকই জায়গা করে নিয়েছিল গানগুলো। সমালোচকদের প্রশংসা পেয়েছিল আবিদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

