বাউণ্ডুলে জীবনের একদিন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিশাচর জীবন এর আড়মোড়া ভেঙ্গে ঘুম বিদায় দিতে হয়ে যায় দুপুর। এরপর প্রাতরাশ অথবা মধ্যাহ্নভোজন, উদরপূর্তি কে যে নামেই ডাকা হোক না কেন সেটা সম্পন্ন করতে দুপুর গড়িয়ে হয়ে যায় বিকেল। দেহকে বিশ্রাম ও আহার দেয়ার পর অবধারিতভাবেই পরতে হয় মনকে নিয়ে। তাই মনের চাহিদা মেটাতে বের হই আড্ডায়। সেদিনও বেরিয়েছিলাম। মুঠোফোনের সাহায্যে দূরের বন্ধু চলে এলো কাছে কয়েক মূহুর্তেই। চায়ের সাথে ধোয়ার এক নিবির বন্ধনে গল্প গেল এক জংশন থেকে আরেক জংশনে। প্রথমে অবধারিতভাবেই আলোচনা শুরু শাহবাগ চত্বরে। কে নতুন কোন লেখা লিখল, কে শাহবাগে সংহতি জানালো ইত্যাদি ইত্যাদি। এসবের পর শুরু হবে পুরাদস্তুর রাজনৈতিক আলোচনা। আলোচনা এমনই প্রাঞ্জল ও যুক্তিতর্কের মারপ্যাঁচে পড়ে যে মনে হতে থাকে জাতীয় সংসদ আলোচনাও এর কাছে কিছুই না!! এরপর বিষয় পরিবর্তন হলেও তর্কের সমাপ্তির কোন আভাস কিন্তু পাওয়া গেল না। এবারের বিষয় ক্লোজআপ ওয়ান। কেউ বলে নোবেল কে বাদ দিল কেন আবার কেউ বলে নোবেল আবার গান জানে নাকি!!! কেউ বলে এবার সবচেয়ে ভাল ঋতুরাজ এবং অবধারিত ভাবেই একজন ফোঁড়ন কাটল ঋতুরাজ যেন কে!!! হটাত করেই সবাই একযোগে রাজনীতিবিদ থেকে পরিণত হল সঙ্গীতবিদে। অনেক রাতে সভা ভেঙ্গে যাওয়ার পর আবার ফিরে গেলাম নীড়ে। পথে যেতে যেতে মনে হল আর তো কিছুদিন, এরপরই গাইতে হবে মান্না দে’র সেই গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ভালোলাগা মিশ্রিত এক হতাশায় ফিরে এলাম। আবার শুরু লেখালেখি আবার শুরু রাত জাগা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন