somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাস্ট রি-ইউনিয়ন২০১২: কমিটি পুনর্গঠনের আহবান

০৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রি-ইউনিয়’১১ এর কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গতকাল উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। স্বারকলিপিতে প্রথম পাঁচটি ব্যাচকে উপেক্ষা করে সদস্য সচিব নির্বাচন সহ কমিটি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। রি-ইউনিয়ন আয়োজন করতে গিয়ে কোন খারাপ দৃষ্টান্ত... তৈরী হলে বিশ্ববিদ্যালের কতৃপক্ষের কাছে সাস্টিয়ানরা আস্থা হারাবে। তাই কমিটি পুনর্গঠনের আহ্বন জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (শাকসু) এর সভাপতি কামরুল হাসান কাবিরী ভবিষ্যত প্রজন্মের উদাহরণ টেনে বলেন, ব্যাপক আলোচনা ছাড়াই মাত্র ১০/১২ জন ব্যক্তি এক জায়গায় বসে এই কমিটি গঠন করেছে। যেখানে সকল মতের প্রতিফলন আসেনি। ফলে পরবর্তীতে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হলে নতুন প্রজন্ম এই কমিটির অবৈধ পথকে অনুসরণ করবে এতে কোন সন্দেহ নেই।
শাবির প্রথম ব্যাচের শিক্ষার্থী ও চেতনা ৭১ (মুক্তিযুদ্ধের ভাস্কর্য) এর প্রধান সমন্বয়ক খুরশিদ আলম হিটু বলেন, আমি মনেপ্রাণে চাই পুনর্মিলনীটা হোক। তবে যেভাবে কমিটি ঘোষিত হয়েছে সেটা হয়তো সঠিকভাবে হয়নি।
শাকসুর সাবেক নাট্য ও সংস্কৃতি সম্পাদক রাশেদ রশীদ বলেন, সবাইকে নিয়ে প্রোগ্রাম করা উচিত। যেকোন অভিযোগ গঠনমূলক উপায়ে সমাধান করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয়ের এত বড় একটি অনুষ্ঠান সফল করা সম্ভব নয়। এজন্য সকলের সম্পৃক্ততা বাড়াতে হবে। পাশাপাশি সবাইকে বিতর্কহীনভাবে অনুষ্ঠান সফল করার জন্য এগিয়ে আসতে হবে।
শাকসু’র ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম শামীম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবে তাদের মতামত মূল্যায়ন করা হচ্ছে না অনেকাংশে। যা অত্যন্ত দু:খজনক।
শাবি শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু সকল জটিলতার অবসান ঘটিয়ে যৌথভাবে পুনর্মিলনী সফল করার জন্য পুনর্মিলনী কমিটির কাছে আহবান জানান।
পুনর্মিলনী কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে শাবি শাখা জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় জাতীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, কমিটি গঠন হয়েছে অথচ তা সঠিক সময়ে আমরা কেউই জানতে পারিনি। পত্রিকা মারফত তা জানতে হয়েছে। শুনেছি আমার মত অন্য সবারই একই অবস্থা। কিন্তু পুনর্মিলনীর মত একটি বড় কমিটির এমন হওয়া উচিত হয়নি।
শাবির ফিল্ম সোসাইটি’র সাবেক সভাপতি সালাহউদ্দিন বাপ্পী বলেন, পুনর্মিলনী কমিটি একদলীয়, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
শাবি শাখা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কল্লোল চক্রবর্তী বলেন, কারও সাথে যোগাযোগ না করেই কমিটি দেয়াটা ভুল। এতে করে সফলভাবে পুনর্মিলনী হওয়াটা ভেস্তে যেতে পারে।
শাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন সর্বস্তরের ছাত্র সংগঠনকে যুক্ত করে পুনর্মিলনীর নতুন কমিটি দেয়ার জন্য আহবান জানান তিনি।
শাবির প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক সমিতির সদস্য চৌধুরী আব্দুল্লাহ হোসাইনী রবিন বলেন, পুনর্মিলনী হোক এটা আমি মনেপ্রাণে চাই। পুনর্মিলনী নিয়ে যে প্রেস কমিটি গঠন করা হয়েছে সেখানে আমার নামও এসেছে। তবে আমি তা জানতাম না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, পুনর্মিলনীর নাম ভাঙ্গিয়ে এখানে ব্যবসা খোলা হয়েছে। যেখান থেকে একটা শ্রেণী মোটা অংকের টাকা হাতিয়ে নেবে।
http://www.banglatimes24.com/?p=69200
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×