যদি বাসনা – মিনতি জমে এক
হয়ে শুষে নেয় স্বপ্ন অনেক
মনে না ই লাগে পূর্ণিমা চাঁদ
পাওয়া না পাওয়ায় লেগেছে বিবাদ-
যদি এমন ই ; মনে লাগে খেদ
কেন ভুলে যেতে পারছি না পুরনো বিভেদ ?
যদি কখনো এমনটা হয়
মনে বিতৃষ্ণা – জীবনটা বড় জ্বালাময় -
তবে আনমনে এলোচুলে একা একা ভাবনায়
ক্ষতি কিসে , চলে গেলে দূরে কোন অচেনায় ?
গ্রাম নয় , নদী নয় – প্রসাধিত ছবি
নয় ; কবিতা যেখানে , বলে না কোন কবি।
ক্যানভাস , সুর-গান , প্রেমিকার মায়া-ভান
যেখানে অবলীলায় হয়ে যাবে ম্লান ।
পাখি-গান-শিস ডাকা শীতের সকাল
নয় ; থাকবে যেখানে ‘ আমি ’ ও ‘ মহাকাল ’ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



